পুজোর আগেই বাম্পার উপহার! সরকারি কর্মীদের অ্যাকাউন্টে একলাফে ঢুকছে ২০ শতাংশ বকেয়া ডিএ ও আগাম বেতন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকারের সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে এক বিরাট সুখবর। উৎসবের মরশুম তথা দুর্গাপুজোর আগেই সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) এবং অন্যান্য আর্থিক পাওনা মিটিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। জানা গিয়েছে, আগামী জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়া ২০ শতাংশ ডিএ একসঙ্গে কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। এর ফলে জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত প্রায় ছয় মাসের বকেয়া মহার্ঘ ভাতার টাকা একসঙ্গে অক্টোবরের বা পুজোর আগের বেতনের সঙ্গে হাতে আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের ডিএ ফারাক নিয়ে সরকারি মহলে ক্ষোভ ও অসন্তোষ জমেছিল। সেই ক্ষোভ প্রশমিত করতে এবার বড় পদক্ষেপ করতে চলেছে প্রশাসন। শুধু বকেয়া ডিএ-ই নয়, পুজোর ঠিক আগে সরকারি কর্মীদের জন্য আরও বড় চমক হিসেবে থাকছে আগাম বেতন এবং যোগ্য কর্মীদের জন্য বোনাসের টাকা। সব মিলিয়ে উৎসবের এই দিনগুলোতে সরকারি কর্মচারীদের মাসিক আয় স্বাভাবিকের তুলনায় প্রায় তিনগুণের কাছাকাছি পৌঁছাতে পারে।

সূত্রের খবর অনুযায়ী, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যেই এই সমস্ত পাওনা টাকা কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেতে পারে। তবে এই মর্মে এখনও সরকারের তরফ থেকে কোনো চূড়ান্ত ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি। পাশাপাশি সপ্তম বেতন কমিশনের পর এবার অষ্টম পে কমিশনের আওতায় ফিটমেন্ট ফ্যাক্টর এবং নূন্যতম মূলতন বৃদ্ধি নিয়েও জল্পনা তুঙ্গে রয়েছে। সবমিলিয়ে শারদোৎসবের আগে সরকারি কর্মচারীদের আর্থিক ঝুলি যে অনেকটাই পূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *