আফগান বধের মিশন! ভারতীয় দলে বড় চমক, অধিনায়ক শ্রেয়স, বাদ পড়লেন হার্দিক পান্ডিয়া

আসন্ন আফগানিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। ভবিষ্যতের কথা মাথায় রেখে দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ তুর্কি তিলক বর্মা-কে। তবে চোট পুরোপুরি না সারায় আফগান সিরিজেও দলে জায়গা পাননি তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা এই সিরিজের জন্য ভারতীয় ব্যাটিং বিভাগে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ এক মিশ্রণ রাখা হয়েছে। ওপেনিংয়ে অভিষেক শর্মার পাশাপাশি সুযোগ পেয়েছেন তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশী এবং উইকেটকিপার-ব্যাটার ইশান কিষাণ। মিডল অর্ডারে অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে থাকছেন সঞ্জু স্যামসন। এছাড়া পেস অলরাউন্ডার হিসেবে শিবম দুবে ও নীতীশ কুমার রেড্ডি এবং স্পিন অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরকে দলে রাখা হয়েছে। স্পিন আক্রমণ সামলাতে বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোইয়ের মতো স্পেশালিস্ট বোলাররাও স্কোয়াডে রয়েছেন।
ফিটনেস টেস্টের মুখে বুমরা-নীতীশরা: দলে অভিজ্ঞ পেসার জশপ্রীত বুমরাহ ফিরলেও তাঁর খেলা সম্পূর্ণ নির্ভর করছে ফিটনেস পরীক্ষার ওপর। বুমরার পাশাপাশি নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং হর্ষিত রানাকেও মাঠে নামার আগে ফিটনেস টেস্টে পাশ করতে হবে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই হাই-ভোল্টেজ সিরিজে নতুন নেতৃত্ব ও তারুণ্য নিয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।