বছরে আক্রান্ত ১৫ লক্ষেরও বেশি! ৫ বছরের ব্যবধানে ভারতে যেভাবে বাড়ছে ক্যানসার আতঙ্ক, জানলে শিউরে উঠবেন

সংখ্যাটা শুনলেই রক্তিম হয়ে ওঠে চোখের কোণ। বছরে প্রায় ১৫.৭ লক্ষ নতুন ক্যানসার রোগী এবং তাঁদের মধ্যে প্রায় ৮.৭ লক্ষ মানুষের মর্মান্তিক মৃত্যু! অর্থাৎ, ক্যালেন্ডারের পাতা উল্টানোর আগেই ভারত হারাচ্ছে প্রায় ৯ লক্ষ প্রাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা IARC-এর সাম্প্রতিক পরিসংখ্যান প্রকাশ পেতেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। মোট রোগীর সংখ্যার বিচারে চিন ও আমেরিকার পরেই এখন নাম উঠে আসছে ভারতের।

পাঁচ বছরে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা: সরকারি ও আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, ২০২১ সালে দেশে নতুন ক্যানসার রোগীর আনুমানিক সংখ্যা যেখানে ছিল ১৪.২৬ লক্ষ, সেখানে ২০২৫ সালে তা লাফিয়ে বেড়ে পৌঁছেছে ১৫.৭ লক্ষের কাছাকাছি। একই সময়ে ক্যানসারে মৃত্যুর সংখ্যাও ৭.৮৯ লক্ষ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮.৬৯ লক্ষের বেশি। অর্থাৎ, মাত্র পাঁচ বছরের ব্যবধানে নতুন রোগী বেড়েছে প্রায় দেড় লক্ষ এবং মৃত্যু বেড়েছে প্রায় ৮০ হাজার! হিসাব কষলে দেখা যায়, দেশে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার হাজারের বেশি মানুষ ক্যানসারে প্রাণ হারাচ্ছেন— যার অর্থ দাঁড়াচ্ছে প্রতি ৩ মিনিট ২০ সেকেন্ডে একটি করে মৃত্যু।

কোন রাজ্যে কেমন পরিস্থিতি? মোট রোগীর সংখ্যার দিক থেকে দেশের বড় রাজ্যগুলিই সবচেয়ে এগিয়ে।

  • উত্তরপ্রদেশ: শীর্ষে থাকা এই রাজ্যে নতুন রোগী প্রায় ২.২৬ লক্ষ এবং মৃত্যু প্রায় ১.২৫ লক্ষ।

  • মহারাষ্ট্র: নতুন রোগী প্রায় ১.৩০ লক্ষ, মৃত্যু প্রায় ৭১ হাজার।

  • পশ্চিমবঙ্গ: নতুন আক্রান্ত প্রায় ১.২২ লক্ষ, আর মৃত্যুর সংখ্যা প্রায় ৬৭ হাজার।

  • বিহার: নতুন রোগী প্রায় ১.১৮ লক্ষ এবং মৃত্যু প্রায় সাড়ে ৬৫ হাজার।

চিকিৎসকদের মতে, বিপুল জনসংখ্যার পাশাপাশি তামাকজাত দ্রব্যের যথেচ্ছ ব্যবহার, স্বাস্থ্য পরিষেবায় অসম প্রবেশাধিকার এবং রোগ দের It ধরা পড়াই এর প্রধান কারণ। পুরুষদের মধ্যে মুখ ও ফুসফুসের ক্যানসার এবং মহিলাদের মধ্যে স্তন ও জরায়ুমুখের ক্যানসারের প্রকোপ সবচেয়ে বেশি।

কেন এই ভয়াবহ রূপ নিচ্ছে ক্যানসার? বিশেষজ্ঞদের মতে, মূলত জীবনযাত্রার পরিবর্তন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এবং বায়ুদূষণ এই মারণরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এর পাশাপাশি সচেতনতার অভাব ও প্রাথমিক স্তরে রোগ ধরা না পড়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আগামী দিনে অর্থাৎ ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে ক্যানসার রোগীর সংখ্যা দ্বিগুণ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে WHO। সময় থাকলেই সচেতন না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলেই সতর্কবার্তা দিচ্ছেন চিকিৎসকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *