গ্যাস টারবাইন তৈরির সব রেকর্ড ভাঙতে চলেছেন মাস্ক! বিদ্যুৎ সংকট মেটাতে স্পেসএক্সের এই নয়া পদক্ষেপে শোরগোল

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ডেটা সেন্টারের সংখ্যা হু হু করে বাড়ার ফলে বিদ্যুতের চাহিদা এখন আকাশছোঁয়া। এই চরম সংকট মোকাবিলা করতে এবার এক অভিনব এবং দূরদর্শী পদক্ষেপ করলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী তথা স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এবার নিজেই গ্যাস টারবাইনের ব্লেড ও ভেন তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই উদ্দেশ্যে স্পেসএক্সের পক্ষ থেকে একটি বিশেষ নিজস্ব কারখানা বা ইন-হাউস ফাউন্ড্রি গড়ে তোলা হচ্ছে।

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্সে (পূর্বের টুইটার) এই মাস্টারপ্ল্যানের কথা নিজেই ঘোষণা করেছেন মাস্ক। তাঁর পরিষ্কার বক্তব্য, টেসলা এবং স্পেসএপ্স সোলার প্যানেলের উৎপাদন দ্রুত বাড়ানোর চেষ্টা চালিয়ে গেলেও, আগামী কয়েক বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরতা এড়ানো সম্ভব নয়। কিন্তু সমস্যা হলো, গ্যাস টারবাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ—ব্লেড এবং ভেনস তৈরির জন্য বিশেষ কাস্টিং প্রযুক্তি ও উন্নত পরিকাঠামো প্রয়োজন, যা বর্তমান বাজারে অত্যন্ত দুর্লভ। এই ঘাটতির কারণেই নতুন গ্যাস টারবাইন চালু করতে দীর্ঘ সময় নষ্ট হয়।

মাস্কের দাবি, স্পেসএপ্স নিজেই যদি এই কাস্টিং প্রক্রিয়া শুরু করে, তবে নতুন প্রাকৃতিক গ্যাস টারবাইন বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত করার সময় সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হবে। টেক্সাসের বাস্ত্রোপ এলাকায় গড়ে উঠতে চলা এই নতুন কারখানার হাত ধরে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান মিলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *