বাংলায় শুরু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প! কিন্তু এই বিশেষ রোগগুলিতে মিলবে না এক টাকাও সুবিধা

দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর পালাবদলের হাত ধরে অবশেষে পশ্চিমবঙ্গের বুকে পা রেখেই সাধারণ মানুষের হাতে পৌঁছতে শুরু করেছে কেন্দ্রের বহুচর্চিত ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের কার্ড। ইতিমধ্যেই বহু মানুষ এই কার্ড হাতে পেলেও, এর সঠিক সুযোগ-সুবিধা এবং শর্তাবলী নিয়ে অনেকের মনেই পরিষ্কার ধারণা নেই। অনেকেই ভাবছেন এই কার্ড থাকলেই বুঝি যেকোনো রোগের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা মিলবে। তবে বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা।

প্রকল্পের নিয়ম অনুযায়ী, যেকোনো সাধারণ বা ছোটখাটো রোগের ক্ষেত্রে এই কার্ডের সুবিধা পাওয়া যায় না। এর সুবিধা পেতে হলে রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে; অর্থাৎ চিকিৎসকের সাধারণ প্রেসক্রিপশন বা চেম্বারের ভিজিটে এই কার্ড প্রযোজ্য নয়। জ্বর, সর্দি ও কাশির মতো সাধারণ অসুস্থতায় এর কোনো সাহায্য মেলে না। পাশাপাশি, ডেন্টাল চিকিৎসা বা দাঁত সংক্রান্ত যেকোনো কাজ—যেমন রুট ক্যানেল, ফিলিং কিংবা ইমপ্লান্টের খরচ এই কার্ড থেকে বহন করা হয় না।

এর বাইরেও আরও বেশ কিছু চিকিৎসা এই প্রকল্পের আওতার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে কসমেটিক সার্জারি এবং ট্যাটু রিমুভ করার মতো বিষয়গুলি। বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠা আইভিএফ (IVF) বা বন্ধ্যাত্ব দূরীকরণের আধুনিক চিকিৎসা পদ্ধতির খরচও বহন করে না আয়ুষ্মান ভারত। ফলে কার্ড হাতে পাওয়ার আগে এই সমস্ত নিয়ম ও বাদ পড়ার তালিকাটি ভালোভাবে জেনে রাখা অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *