UPI-তে দিনে কত টাকা পাঠানো যায়? এই নিয়মটা না জানলে বড় বিপদে পড়বেন!

বর্তমান যুগে দৈনন্দিন জীবনের সিংহভাগ লেনদেনই এখন অনলাইন নির্ভর। টাকা পাঠানো, গ্রহণ করা কিংবা ইউটিলিটি বিল মেটানোর ক্ষেত্রে দেশের প্রায় অর্ধেকের বেশি মানুষ এখন ইউপিআই (UPI)-এর ওপর ভরসা করেন। দেশজুড়ে ইউপিআই-এর জনপ্রিয়তা তুঙ্গে এবং প্রতিদিন এতে রেকর্ড সংখ্যক লেনদেন হচ্ছে। তবে এত জনপ্রিয়তার পরেও অনেকেই জানেন না যে, প্রতিদিন ঠিক কত টাকা পর্যন্ত ইউপিআই-এর মাধ্যমে পাঠানো সম্ভব।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র নিয়ম অনুযায়ী, সাধারণ ক্ষেত্রে ইউপিআই-এর মাধ্যমে একদিনে সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যায়। এই নির্ধারিত সীমা অতিক্রম করলে সাধারণ নিয়মে আর টাকা পাঠানো সম্ভব হয় না।

তবে বিশেষ কিছু ক্ষেত্র এবং জরুরি প্রয়োজনে ইউপিআই-এর মাধ্যমে ১ লক্ষ টাকার বেশি অর্থও পাঠানো যেতে পারে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এবং এনপিসিআই-এর অনুমোদিত নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু খাতে এই বিশেষ সুবিধা মিল। যেমন:

কর প্রদান: আয়কর বা ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ইউপিআই-এর মাধ্যমে একবারে ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যায়।

আইপিও ও বিনিয়োগ: আইপিও (IPO)-তে আবেদন বা ইউনিট কেনা এবং আরবিআই রিটেলার ডিরেক্ট স্কিম পেমেন্টের ক্ষেত্রেও এই ৫ লক্ষ টাকার সীমা প্রযোজ্য।

হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান: চিকিৎসা বা স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফি বা বিল পরিশোধের ক্ষেত্রেও ৫ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করা যায়।

পাশাপাশি, ছোট ও দ্রুত লেনদেনের জন্য রয়েছে ইউপিআই লাইট (UPI Lite)-এর সুবিধা। এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়াই দিনে সর্বাধিক ৫ হাজার টাকা পর্যন্ত পেমেন্ট করা সম্ভব। এছাড়া ইন্টারনেট ছাড়াও আইভিআর নম্বর, ফিচার ফোনের অ্যাপ, মিসড কল বা প্রক্সিমিটি সাউন্ড-ভিত্তিক পদ্ধতির মাধ্যমেও পেমেন্ট করা যায়।

তবে আপনি যদি ইউপিআই-এর এই নির্ধারিত সীমার বাইরে গিয়ে বড় অঙ্কের লেনদেন করতে চান, সেক্ষেত্রে এনইএফটি (NEFT) বা আরটিজিএস (RTGS)-এর মতো প্রচলিত ডিজিটাল পদ্ধতিগুলি ব্যবহার করাই শ্রেয়, যার মাধ্যমে যেকোনো পরিমাণ অর্থ নিরাপদে স্থানান্তর করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *