“সব অভিযোগ ডাহা মিথ্যা!” প্রাক্তনীকে মারধর ও পরনির্ভরশীলতার তত্ত্বে ফুঁসে উঠে কোন কড়া পদক্ষেপ নিলেন আসিফ?

ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে এবার কঠোর আইনি পদক্ষেপ নিলেন ‘বিগ বস ১৩’-র জনপ্রিয় প্রতিযোগী তথা অভিনেতা আসিফ রিয়াজ। সম্প্রতি একটি ইউটিউব পডকাস্টে সোশ্যাল মিডিয়া ইনফুলেন্সার ভব্যাক সিংয়ের করা বেশ কিছু গুরুতর ও আপত্তিকর দাবির পর, আসিফের আইনি টিম সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল এবং ভব্যার বিরুদ্ধে ৭২ ঘণ্টার একটি কড়া ‘সিজ অ্যান্ড ডেসিস্ট’ (Cease and Desist) লিগাল নোটিশ পাঠিয়েছে। আসিফের লিগ্যাল টিম ‘ফ্যালকন লিগাল’-এর অ্যাডভোকেট সুহীল শরিফের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে।

পডকাস্টে ঠিক কী অভিযোগ তোলা হয়েছিল? গত ২৬ আগস্ট একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওই পডকাস্ট ইন্টারভিউতে ভব্য সিং আসিফ রিয়াজ ও তাঁর প্রাক্তন বান্ধবী হিমাংশী খুরানার সম্পর্ক নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি করেন। ভব্য দাবি করেন, তিনি কারোর কাছে শুনেছেন আসিফ নাকি মেজাজ হারিয়ে গায়ে হাত তোলেন। এমনকি একটি হোটেলের লিফটের ভেতরে আসিফ হিমাংশীকে টানাহেঁচড়া ও থাপ্পড় মেরেছেন বলে কোনো এক গোপন সিসিটিভি ফুটেজের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, দুবাইয়ে এক নারীর টাকায় তাঁর জীবন কাটানোর মতো গুরুতর আর্থিক দুর্নামের অভিযোগও তোলা হয়।

আসিফের কড়া প্রতিক্রিয়া ও আইনি অবস্থান আইনি নোটিশে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন আসিফ রিয়াজ। তাঁর স্পষ্ট বক্তব্য, জীবনে কখনও তিনি হিমাংশী খুরানাকে শারীরিক নিগ্রহ বা ধাক্কা তো দূরের কথা, কোনো রকম অসম্মানও করেননি। এমনকী ওই তথাকথিত সিসিটিভি ফুটেজের বাস্তব কোনো অস্তিত্বই নেই। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে যে, ভব্য নিজেই ওই ইন্টারভিউতে “আমার মনে হয়” বা “শুনেছি”-র মতো অনুমানভিত্তিক শব্দ ব্যবহার করেছেন, যা প্রমাণ করে যে তাঁর কাছে কোনো সত্যতা বা প্রমাণ ছিল না। बिना কোনো প্রমাণে একজন মানুষের সম্মানহানি করার অপরাধেই এই আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *