সেপ্টেম্বরে কদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? লম্বা ছুটির তালিকা দেখে এখনই সেরে নিন জরুরি কাজগুলি!

আগামী মাসে ব্যাঙ্কে কোনো গুরুত্বপূর্ণ বা জরুরি কাজ আছে কি? যদি থাকে, তবে এখনই আপনার পরিকল্পনা সেরে ফেলুন। কারণ রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, উৎসবের মরশুমের ঠিক আগেই আগামী সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন প্রান্তে সব মিলিয়ে প্রায় ১৪ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কগুলি।

বিভিন্ন আঞ্চলিক উৎসব, জয়ন্তী, নির্বাচন এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই দীর্ঘ ছুটির তালিকা তৈরি হয়েছে। তাই মাসের বিভিন্ন দিনে কোন রাজ্যে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে, তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

সেপ্টেম্বরের প্রধান ছুটির দিনগুলির এক নজরে তালিকা:

  • ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী বা কৃষ্ণ জয়ন্তী উপলক্ষ্যে কলকাতা, চেন্নাই, মুম্বই, হায়দ্রাবাদ, পাটনা ও লখনউসহ একাধিক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • ১১ সেপ্টেম্বর: জয়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন উপলক্ষ্যে সেখানে ছুটি।

  • ১২ সেপ্টেম্বর: শ্রীমন্ত শংকরদেবের তিরুভ তিথি উপলক্ষ্যে গুয়াহাটিতে ব্যাঙ্ক ছুটি।

  • ১৪ সেপ্টেম্বর: গণেশ চতুর্থী উপলক্ষ্যে মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও বিজয়ওয়াড়াসহ বেশ কিছু জায়গায় ব্যাঙ্ক বন্ধ।

  • ১৫ সেপ্টেম্বর: নুয়াখই এবং গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন উপলক্ষে আমদাবাদ ও ভুবনেশ্বরের মতো শহরে ছুটি।

  • ২১ ও ২৩ সেপ্টেম্বর: যথাক্রমে শ্রী নারায়ণগুরুর জন্মোৎসব এবং মহারাজা হরি সিংজির জন্মদিনে যথাক্রমে তিরুবনন্তপুরম ও জম্মু-কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • ২৫ সেপ্টেম্বর: ইন্দ্রযাত্রা উপলক্ষ্যে গ্যাংটকে ছুটি।

জরুরি পরামর্শ: ব্যাঙ্কের ফিজিক্যাল ব্রাঞ্চ বা শাখাগুলিতে ছুটি থাকলেও গ্রাহকরা অনলাইন ব্যাঙ্কিং, ইউপিআই (UPI) এবং এটিএম পরিষেবা আগের মতোই স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন। তবে চোভ ভাঙাতে বা সশরীরে ব্যাঙ্কে গিয়ে কাজ করতে হলে ছুটির দিনগুলি এড়িয়ে পরিকল্পনা করাই বুদ্ধিমানের কাজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *