আর মাত্র কয়েকটা দিন, তারপরই চার হাত এক হচ্ছে রাহুল-আথিয়ার!

আগামী ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী আথিয়া শেঠি ও তারকা ক্রিকেটার রোকেশ রাহুল। এমনটাই গুঞ্জন। রিপোর্ট বলছে দক্ষিণী মতেই তাদের বিয়ে হবে জাঁকজমক করে। গায়ে হলুদ-মেহেদি-সঙ্গীতের অনুষ্ঠান হবে বিয়ের আগে।

আথিয়ার বাবা সুনীল শেঠি প্রকাশ্যে জানিয়েছিলেন, রাহুলের এখন টাইট শিডিউল, তাই বিয়ের জন্য সময় বের করা খুব কঠিন। এ দিকে বিসিসিআইয়ের কাছে ছুটির আবেদনও করেছেন রাহুল।

বিসিসিআইয়ের স্পষ্ট বিবৃতি, ‘পারিবারিক প্রতিশ্রুতির কারণে কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল নিউজিল্যান্ড হোম সিরিজে থাকছেন না।’ এখানেই নেটিজেনের একাংশের দাবি, পারিবারিক প্রতিশ্রুতি বলতে হয়তো বিয়ের কারণেই এই হোম সিরিজে খেলছেন না রাহুল।

ইতিমধ্যে গুঞ্জন, আথিয়া ও রাহুলের বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে পরিবার। সুনীল শেঠির খাণ্ডালার বাংলো জাহানে বসবে হবু দম্পতির রাজকীয় বিয়ের আসর। ২২ জানুয়ারি সংগীতানুষ্ঠান। জানা যাচ্ছে, আথিয়ার বিয়ের সাজ-পোশাক ডিজাইন করেছেন ওমি প্যাটেল। অন্যদিকে, রাহুলের পোশাকের দায়িত্বে রয়েছেন রাহুল বিজয়। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড এবং ক্রিকেট জগতের তারকারা।

সালমান খান, জ্যাকি শ্রফ, অক্ষয় কুমারের মতো বলিউড তারকারা সুনীল শেঠির কন্যার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমন্ত্রিত মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি-আনুশকা শর্মা, রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, হার্দিক পাণ্ডিয়া মতো ক্রিকেটাররা।

উল্লেখ্য, বছর তিনেক প্রেম করার পর ২০২১ সালে সম্পর্ক অফিসিয়াল করেন আথিয়া ও রাহুল। এবার চার হাত এক করতে যাচ্ছেন দুজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *