শুটিং ফ্লোরেই শুভস্মিতার সিঁথিতে সিঁদুর পরালেন সৌরভ! বিয়ের পিঁড়িতে বসার আগেই ভাইরাল এই গোপন ভিডিও

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’তে এবার আসতে চলেছে এক দারুণ নাটকীয় মোড়। আর সেই টুইস্টে ঘেরা একটি দৃশ্যের শুটিং করতে গিয়েই ঘটে গেল এক কাণ্ড। শ্যুটিং ফ্লোরে সৌরভ চক্রবর্তীর হাতে সিঁদুর পরতে দেখা গেল শুভস্মিতা মুখার্জিকে! আর এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা।

ভিডিওর আসল রহস্য কী?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ধারাবাহিকের একটি রোমাঞ্চকর দৃশ্যের শুটিং চলছে। গল্পে দেখানো হবে, ঝাঁপির জন্মদিনের সেলিব্রেশনের মাঝে বাড়িতে কয়েকজন ভাড়াটে গুণ্ডা ঢুকে পড়ে এবং ঝাঁপির মাথায় বন্দুক ঠেকায়। স্ত্রীকে বাঁচাতে গিয়ে তখনই উৎসবের মুখোশ খুলে আসল রূপ অর্থাৎ দীপ হিসেবে সামনে আসে নায়ক।

সেই উত্তেজনার মুহূর্তেই সামনে রাখা সিঁদুরের থালা ছুঁড়ে মারে সে। আর থালায় থাকা সিঁদুর বাতাসে উড়ে সোজা গিয়ে পড়ে ঝাঁপির মাথায়। দৃশ্যটিতে দেখা যায়, ‘ঝাঁপি’ ওরফে শুভস্মিতার সিঁথিতে সিঁদুর পড়ানোর জন্য একটি কাগজে রাখা সিঁদুরে ফুঁ দিচ্ছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। শ্যুটিং ফ্লোরের নেপথ্যের এই ক্লিপিংস এবং নাটকের এই মোড় ভাইরাল হতেই অনুরাগীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। যদিও বাস্তৱে আগেই বাগদান সেরে ফেলেছেন এই জুটি, তবে অনস্ক্রিন এই হাই-ভোল্টেজ ড্রামা দর্শকদের কতটা আকর্ষিত করে, সেটাই এখন দেখার!

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *