‘কাট’ বলার পরেও থামেননি অভিনেতা! শ্যুটিং ফ্লোরে এমন কী ঘটেছিল যার জেরে ২ দিন ঘর থেকেই বেরোননি আতঙ্কিত নায়িকা?

সিনেমার পর্দায় অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য যতটাই রোম্যান্টিক বা আকর্ষণীয় মনে হোক না কেন, পর্দার নেপথ্যের সত্যটি সবসময় এক থাকে না। অনেক সময় শ্যুটিং ফ্লোরে এমন কিছু ঘটনা ঘটে যা রীতিমতো শিহরিত করে তোলে। অতীতে এই বিষয়ে মুখ খুলেছিলেন বর্ষীয়ান অভিনেতা অনু কাপুর। তাঁর একটি পুরনো সাক্ষাৎকার ঘিরেই বর্তমানে বলিপাড়ায় ফের শুরু হয়েছে তুমুল আলোচনা।
‘কাট’ বলার পরেও থামেননি অভিনেতা:
সাক্ষাৎকারে অনু কাপুর দাবি করেছিলেন, অতীতে যখন নিয়মিত সেটে ‘ইন্টিমেসি কোঅর্ডিনেটর’ বা ঘনিষ্ঠ দৃশ্য পরিচালনার বিশেষ দায়িত্বে থাকা কেউ থাকতেন না, তখন একাধিকবার এমন ঘটনা ঘটেছে। অভিনেতারা অনেক সময় ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় চরিত্রের গভীরে গিয়ে এতটাই উত্তেজিত হয়ে পড়তেন যে পরিচালক ‘কাট’ বলার পরেও থামতেন না। কেউ কেউ সেই সুযোগ নেওয়ার চেষ্টা করতেন।
এমনই একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি জানান, একবার এক রোম্যান্টিক দৃশ্যের শুটিং চলাকালীন এক অভিনেতা পরিচালক ‘কাট’ বলার পরেও থামেননি। ওই অভিনেতা এতটাই আবেগতাড়িত বা বেসামাল হয়ে পড়েছিলেন যে, শেষ পর্যন্ত অভিনেত্রীকে রীতিমতো কষ্ট করে তাঁর খপ্পর থেকে নিজেকে ছাড়াতে হয়। শুধু তাই নয়, ভয়ের চোটে সেই অভিনেত্রী নাকি টানা দুদিন নিজের ঘর থেকে বের হননি! যদিও সেই অভিনেতা বা অভিনেত্রীর নাম প্রকাশ করেননি অনু কাপুর। বর্তমান যুগে সেটে ইন্টিমেসি কোঅর্ডিনেটর থাকার প্রয়োজনীয়তা কতখানি, এই পুরনো ঘটনাটিই যেন তার বড় প্রমাণ।