রাহুল দ্রাবিড়ের দলের বেহাল দশা! প্রতিপক্ষের ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেলেন খোদ ভারতীয় কিংবদন্তি

ইউরোপের মাটিতে সদ্য শুরু হওয়া নতুন টি-টোয়েন্টি লিগ ETPL 2026-এ ভারতীয় তারকাদের পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এই টুর্নামেন্টে ভক্তদের প্রধান আকর্ষণ রাহুল দ্রাবিড়ের মালিকানাধীন ‘ডাবলিন গার্ডিয়ান্স’ দল, যার নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে দলের শুরুটা একেবারেই আশানুরূপ হয়নি। প্রথম ম্যাচে হারের পর, দ্বিতীয় ম্যাচে দলের খোদ অধিনায়ক অশ্বিনই প্রতিপক্ষের ব্যাটারদের সামনে সম্পূর্ণ কুপোকাৎ হয়েছেন।
গ্র্লাসগো কমসিক্সের ঝোড়ো ব্যাটিং:
নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয়েছিল গ্লাসগো কসমিক ও ডাবলিন গার্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে গ্লাসগো নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮3 রানের শক্তিশালী স্কোর দাঁড় করায়। দলের হয়ে ঝড় তোলেন বিস্ফোরক ইংলিশ ওপেনার জেসন রয়, যিনি ৩৭ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া রিচি ব্যারিংটন মাত্র ২৭ বলে ৫1 রান করে স্কোরবোর্ড সচল রাখেন।
মার খেলেন অধিনায়ক অশ্বিন:
ডাবলিনের পেসাররা কিছু সফল্য পেলেও, অভিজ্ঞ স্পিনার ও অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনের জন্য দিনটি একদমই ভালো যায়নি। তাঁর প্রথম ওভারের শুরুটাই হয়েছিল চার, ছক্কা ও চারের মার খেয়ে। যদিও তিনি একটি উইকেট শিকার করেছিলেন, তবুও রান আটকানো যায়নি। নিজের কোটার ৪ ওভার বল করে অশ্বিন খরচ করেন মোট ৪৩ রান, যার মধ্যে ৫টি চার ও ২টি ছক্কা অন্তর্ভুক্ত ছিল। দলের মেন্টর ও অধিনায়কের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর টুর্নামেন্টে ডাবলিন গার্ডিয়ান্সের কামব্যাক নিয়ে এখন প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।