‘কেউ বাঁচাতে পারবে না!’ বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার, কাকে নিয়ে এমন কড়া হুঁশিয়ারি?
August 29, 2026

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা নিয়ে ফের একবার সুর চড়ালেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্যে তিনি শাসকশিবির ও বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, “যে কেউ কোনো রকম আইনবিরুদ্ধ কিছু করলে, প্রশাসন খপ করে ধরবে আর ঝপ করে জেলে পুরে দেবে। কেউ বাঁচাতে পারবে না।”
এদিন তাঁর মন্তব্যে উঠে আসে বর্তমান রাজ্য রাজনীতির নানা প্রসঙ্গ। বিশেষ করে বিরোধী শিবিরকে নিশানা করে তিনি স্পষ্ট ভাষায় জানান, আইনের শাসন নিজের গতিতেই চলবে এবং অপরাধমূলক কাজ করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। দেবজিৎ সরকারের এই ঝাঁঝালো মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁর এই হুঙ্কার সামনের দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।