গোপনীয়তা কি তবে ফাঁস হবে? অ্যাপল ম্যাপসে নতুন বিজ্ঞাপন নীতি নিয়ে বড় দাবি সংস্থার!

গুগল ম্যাপসের পর এবার সেই একই পথে পা বাড়াল টেক জায়ান্ট অ্যাপল (Apple)। এতদিন গুগল ম্যাপসে বিজ্ঞাপনের দেখা মিললেও, এবার অ্যাপল ম্যাপস (Apple Maps)-এও বিজ্ঞাপন প্রদর্শনের নতুন ফিচার চালু করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ব্যবহারকারীর কাছে এই সুবিধা পৌঁছে গেছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে সমস্ত ব্যবহারকারীর জন্যই এটি কার্যকর করা হবে।

কোথায় এবং কীভাবে দেখা যাবে এই বিজ্ঞাপনগুলি?

অ্যাপল সূত্রে খবর, মূলত দুটি জায়গায় এই বিজ্ঞাপনগুলি দেখানো হতে পারে:

  • সার্চ করার আগে: ম্যাপস অ্যাপের সার্চ অপশনে থাকা ‘Suggested Places’ বা প্রস্তাবিত জায়গার মধ্যে বিজ্ঞাপন দেখানো হবে।

  • সার্চ করার পরে: ব্যবহারকারী যখন নির্দিষ্ট কোনো স্থান বা পরিষেবা খুঁজবেন, তখন সেই সার্চ রেজাল্টের সঙ্গে সম্পর্কিত প্রাসঙ্গিক ব্যবসার বিজ্ঞাপন স্ক্রিনে ভেসে উঠবে।

ব্যবহারকারীরা যাতে সহজে চিনতে পারেন, তাই এই বিজ্ঞাপনগুলিকে নীল রঙের একটি ‘Ad’ আইকন দিয়ে চিহ্নিত করা থাকবে। এর ফলে সাধারণ সার্চ রেজাল্ট এবং স্পন্সরড বা বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য বুঝতে কোনো সমস্যা হবে না।

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা কতটা সুরক্ষিত?

বিজ্ঞাপন চালুর খবর সামনে আসতেই ব্যবহারকারীদের গোপনীয়তা বা প্রাইভেসির বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে অ্যাপল জানিয়েছে, তারা তাদের পুরনো ‘privacy-first advertising approach’ বা গোপনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার নীতিটি বজায় রাখছে। সংস্থার দাবি, ব্যবহারকারীর লোকেশন এবং তিনি কোন বিজ্ঞাপনের সঙ্গে কীভাবে ইন্টার‌্যাক্ট করছেন, সেই ডেটা কোনোভাবেই কোনো অ্যাপল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হবে না। সম্পূর্ণ ব্যক্তিগত তথ্য ব্যবহারকারীর নিজস্ব ডিভাইসেই সুরক্ষিত থাকবে এবং তা কোনো তৃতীয় পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে না।

সামনেই অ্যাপল ইভেন্ট

অন্যদিকে, আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপলের বহু প্রতীক্ষিত ইভেন্টকে কেন্দ্র করে প্রযুক্তি প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হতে চলা এই মেগা ইভেন্টে বহুল প্রতীক্ষিত iPhone 18 সিরিজ সহ একাধিক নতুন ডিভাইস লঞ্চ হওয়ার কথা রয়েছে, যা নিয়ে এখন থেকেই চর্চা তুঙ্গে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *