এবার ডিফেন্স এক্সপোর্টে বিরাট ছাড়! কমানো হলো জটিলতা, বড় জয় পেল ভারতের অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলো?

বিশ্ব বাজারে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিকে আরও গতিশীল ও সহজ করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশন (Department of Defence Production)-এর পক্ষ থেকে ডিফেন্স এক্সপোর্ট এসওপি (SOP) এবং ওপেন জেনারেল এক্সপোর্ট লাইসেন্স (OGEL)-এর নিয়মে বেশ কিছু যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে। এর ফলে ভারতীয় প্রতিরক্ষা প্রস্তুতকারক সংস্থাগুলির জন্য গ্লোবাল মার্কেটে প্রবেশ করা এবং ব্যবসা করা আগের চেয়ে অনেক বেশি সহজ হবে।
ওজিইএল (OGEL) নিয়মে বড় পরিবর্তন
নতুন এই সংশোধিত নিয়মের ফলে ভারতীয় রফতানিকারকদের দীর্ঘমেতি সুবিধা মিলবে:
-
মেয়াদ বৃদ্ধি: ওজিইএল (OGEL)-এর বৈধতা বা ভ্যালিডিটি ২ বছর থেকে বাড়িয়ে সরাসরি ৩ বছর করা হয়েছে। এর ফলে বারবার রিনিউ করার ঝামেলা অনেকটাই কমবে।
-
দেশের পরিসর বৃদ্ধি: ওজিইএল-এর সুবিধা আগে মাত্র ৪১টি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, এখন তা বাড়িয়ে বিশ্বের প্রায় সব দেশের জন্যই উন্মুক্ত করা হয়েছে। তবে রাষ্ট্রসঙ্ঘের নিষেধাজ্ঞা বা সংবেদনশীল দেশগুলি এই ব্যবস্থার বাইরে থাকবে।
-
বারবার অনুমতির ঝামেলা শেষ: ওজিইএল একটি পার্মানেন্ট ওয়ান-টাইম এক্সপোর্ট অথরাইজেশন। এর ফলে যোগ্য রফতানিকারকদের এখন থেকে প্রতিটি চালানের জন্য আলাদা করে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না।
MSME এবং দেশীয় ডিফেন্স কোম্পানিগুলির লাভ
সরকারের এই পদক্ষেপে বিশেষ করে ছোট ও মাঝারি শিল্প বা MSME এবং দেশীয় ডিফেন্স ম্যানুফ্যাকচারাররা ভীষণভাবে উপকৃত হবেন। এখন থেকে আন্তর্জাতিক টেন্ডার, প্রদর্শনী (Exhibition) এবং গ্লোবাল বিজনেস মিটিংয়ে ভারতীয় কোম্পানিগুলি দ্রুত অংশ নিতে পারবে। এছাড়া নন-লিथल ডিফেন্স আইটেমের ক্ষেত্রে বারবার অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষা উৎপাদন বর্তমানে ১.৭৮ লক্ষ কোটি টাকার সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এবং ২০২৫-২৬ অর্থবর্ষে প্রতিরক্ষা রফতানি রেকর্ড ৩৬,০০,০০+ কোটি টাকার গণ্ডি ছুঁয়েছে। বিশেষজ্ঞদের মতে, সরকারের এই নতুন সহজ নীতি ভারতের ডিফেন্স ইকোসিস্টেমের গ্রোথকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে।