“শ্রাবণ মাসে খাসির মাংস খাওয়ার আবদার!” ছেলের এহেন জেদ দেখে পিটিয়ে মেরেই ফেললেন বাবা!

পবিত্র শ্রাবণ মাসে বাড়িতে আমিষ খাবার খাওয়া নিয়ে বচসা। আর তার জেরে খাসির মাংস খাওয়ার বায়না ধরায় নিজের ৩০ বছরের ছেলেকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। শুধু তাই নয়, ছেলের মৃত্যুর পর অপরাধ ধামাচাপা দিতে এবং তথ্যপ্রমাণ লোপাট করতে স্বামীর সঙ্গে হাত মেলালেন স্বয়ং মা! মহারাষ্ট্রের পুণেতে ঘটা এই রোমহর্ষক ও নৃশংস ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঠিক কী ঘটেছিল পুণেতে? পুলিশ সূত্রে জানা গেছে, পবিত্র শ্রাবণ মাস চলায় মহেশ গায়কোয়াড় নামের ওই যুবকের পরিবারে আমিষ খাবার খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কিন্তু তা সত্ত্বেও মহেশ বাড়িতে হঠাৎ খাসির মাংস রান্নার জেদ ধরেন। এই নিয়ে বাবা ও ছেলের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, রাগের বশে বাবা মহেশকে বেধড়ক মারধর করতে শুরু করেন। মারের চোটে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ৩০ বছর ওই যুবক।

পুলিশি জেরায় ফাঁস চাঞ্চল্যকর তথ্য: ছেলের মৃত্যুর পর পুলিশকে খবর দেওয়ার পরিবর্তে অভিযুক্ত বাবা ও মা অপরাধ ঢাকতে আসরে নামে। খুনের সমস্ত তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে ওয়ারজে মালওয়াড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের কড়া জেরার মুখে শেষ পর্যন্ত সমস্ত সত্য বেরিয়ে আসে। এরপরই খুনের অভিযোগে অভিযুক্ত বাবাকে এবং তথ্যপ্রমাণ নষ্টের দায়ে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুরু হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *