রাষ্ট্রপতির উদাসীনতায় হতবাক দেশবাসী! রাখির দিনে স্কুলছাত্রীদের সঙ্গে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর এই মিষ্টি মুহূর্ত দেখলে মন গলে যাবে

দেশজুড়ে উদযাপিত হলো পবিত্র রক্ষা বন্ধন উৎসব। এই বিশেষ দিনে চিরাচরিত ভাই-বোনের সম্পর্কের গণ্ডি পেরিয়ে এক অন্যরকম ও বর্ণাঢ্য উদযাপনের সাক্ষী থাকল দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্কুলছাত্র ও শিশুদের সঙ্গে রাখি উৎসবে মেতে ওঠেন।

রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও সংস্থার শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই উৎসবে এক গভীর বার্তা দিয়ে রাষ্ট্রপতি জানান যে, রক্ষা বন্ধনের তাৎপর্য কেবল ভাই-বোনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাঁর মতে, রাখির এই পবিত্র সুতো পরিবারের সদস্য, বন্ধু এমনকী গাছের গায়েও বাঁধা যেতে পারে, যা মূলত ভালোবাসা, যত্ন এবং পরিবেশ সুরক্ষার প্রতীক। এই অনুষ্ঠানে শিশুদের গাছপালার যত্ন নেওয়ার বিশেষ আহ্বান জানান তিনি।

উৎসবের এই আনন্দ মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “আজকের রক্ষা বন্ধন উদযাপনে উচ্ছ্বাস, হাসি এবং আরও অনেক কিছু দেখা গেছে।” অন্যদিকে, লখনউতে একটি ‘স্নেহবন্ধন’ অনুষ্ঠানে যোগ দিয়ে স্কুলছাত্রছাত্রীদের সঙ্গে রাখি উদযাপন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

দেশের এই মেগা উদযাপনে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরাও। উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, এই উৎসব সহানুভূতি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার মূল্যবোধকে সমুন্নত রাখুক। বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানও পৃথক বার্তায় ভাই-বোনের অটল ভালোবাসা, বিশ্বাস এবং পবিত্র পারিবারিক বন্ধনের এই দিনে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *