ভাত রান্নার আগে চাল ধোওয়ার এই অভ্যাসেই কি বড় বিপদ ডেকে আনছেন? ব্রিটেনে চাল ধোয়া নিয়ে কেন উঠল নিষেধাজ্ঞার আর্জি?

ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?

ওভেনে হাঁড়ি বসানোর আগে চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আমাদের বহুদিনের পুরোনো অভ্যাস। ঘোলা জল যত ক্ষণ না স্বচ্ছ হচ্ছে, তত ক্ষণ ধরে চাল ধোওয়ার চল রয়েছে প্রায় প্রতিটি ঘরেই। কিন্তু ভাতে যাতে কোনো ময়লা না থাকে, সেজন্য বার বার করে চাল ধোওয়ার এই অভ্যাসের বিরুদ্ধেই এবার কড়া প্রচার শুরু হয়েছে ব্রিটেনে। তীব্র তাপপ্রবাহ ও জলবায়ু পরিবর্তনের জেরে দেশটিতে জলসঙ্কট চরম আকার নেওয়ায় এমন অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন এই প্রচার? ব্রিটেনে জল সংরক্ষণের জন্য যে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে, তাতে বিশেষ করে দক্ষিণ এশীয় এবং বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের মানুষের পাঁচ থেকে সাত বার করে চাল ধোওয়ার প্রসঙ্গটি জোরালোভাবে উঠে এসেছে। খরার মরশুমে অতিরিক্ত জল অপচয় রোধ করতেই এই পদক্ষেপ। তবে প্রশ্ন উঠেছে, এভাবে চাল ধোয়া কমিয়ে দিলে কি খাবারে নোংরা রয়ে যাবে? বা একবার-দুবার চাল ধোওয়া কি আদৌ স্বাস্থ্যসম্মত?

কী বলছেন বিশেষজ্ঞরা? এই বিষয়ে পিএসআরআই (PSRI) হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক শালিনী ব্লিস জানিয়েছেন, “প্যাকেটে বন্দি চাল দুই থেকে তিনবার ভালো জলে ধুয়ে নিলেই তা রান্নার জন্য সম্পূর্ণ নিরাপদ। সাত-আটবার চাল ধুলে যে ধুলো-ময়লা দূর হয়, এমন নয়।” অনেকে মনে করেন বার বার চাল ধুলে আর্সেনিকের মতো ক্ষতিকর উপাদান দূর হয়, তবে চিকিৎসকদের মতে এর সপক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং বার বার চাল ধোয়ার ফলে চালের প্রয়োজনীয় পুষ্টিগুণ—যেমন আয়রন, ফোলেট, থায়ামিন ও নিয়াসিন জলের সঙ্গে ধুয়ে বেরিয়ে যায়। তাই জলের অপচয় রোধ করতে এবং পুষ্টিগুণ বজায় রাখতে চাল অতিরিক্ত না ধুয়ে এক বা দুবার ধুয়ে নেওয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *