রবীন্দ্র রচনাবলী ফেরত দেননি মমতা! মমতার বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন খোদ মন্ত্রী!

রবীন্দ্ররচনাবলী ফেরত না-দেওয়ায় মমতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা! হুঁশিয়ারি গ্রন্থাগার মন্ত্রীর

বিধানসভায় নতুন করে দানা বেঁধেছে এক চাঞ্চল্যকর ‘বই বিতর্ক’। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সরাসরি শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিলেন খোদ গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। মঙ্গলবার সিউড়িতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে এই সংক্রান্ত মন্তব্যে রাজনৈতিক মহলে হুলস্থুল ফেলে দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গ্রন্থাগার মন্ত্রী দাবি করেন যে, বিধানসভার লাইব্রেরি থেকে রবীন্দ্র রচনাবলী সংগ্রহ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তা এখনও ফেরত দেননি। এই প্রসঙ্গে কঠোর অবস্থান নিয়ে মন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, সাধারণ কোনো পাঠক লাইব্রেরির বই নির্দিষ্ট সময়ে ফেরত না দিলে যে ধরনের শাস্তিমূলক বা আইনি পদক্ষেপের মুখোমুখি হন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও ঠিক সেটাই প্রযোজ্য হবে।

পাশাপাশি রাজ্যের লাইব্রেরিগুলিতে থাকা বইয়ের তালিকা নিয়েও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন গৌরীশঙ্কর ঘোষ। তাঁর সংযোজন, বিভিন্ন লাইব্রেরিতে সংরক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘এপাং ওপাং ঝপাং’-এর মতো বইগুলি অবিলম্বে সরিয়ে দেওয়া হবে। আর সেই শূন্যস্থান পূরণে সেখানে দেশাত্মবোধক ও রাষ্ট্রবাদী বই রাখা হবে বলে জানান তিনি। মন্ত্রীর এই কড়া মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *