রাখি বন্ধনে বিকিনি পরে চরম বিতর্কে কৃতি শ্যানন! কঙ্গনার কড়া মন্তব্যের পরই বাধ্য হয়ে বড় পদক্ষেপ ব্র্যান্ডের

রাখি বন্ধনের একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন জড়িয়ে পড়েছেন বড়সড় বিতর্কে। পবিত্র এই উৎসবে সনাতনী ভারতীয় পোশাকের বদলে তাঁর আধুনিক পোশাক নির্বাচন নিয়েই শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলেছেন, রাখির মতো একটি ঐতিহ্যবাহী উৎসবে কেন বিকিনি বা ব্র্যালেট-স্টাইলের পোশাক পরা হলো?

ঠিক কী নিয়ে শুরু হয়েছিল বিতর্ক?
গয়না প্রস্তুতকারক সংস্থা জিভা (GIVA)-র ওই বিজ্ঞাপনে কৃতিকে একটি অফ-হোয়াইট ব্র্যালেট-স্টাইলের ব্লাউজ, কেপ এবং ড্র্যাপড স্কার্ট পরা অবস্থায় দেখা যায়। বিজ্ঞাপনটিতে তাকে রাখি উদযাপন করতে এবং ভাইকে রাখি পরাতে দেখা গেলেও, তার এই আধুনিক সাজ নিয়ে আপত্তি তোলে নেটদুনিয়ার একটি বড় অংশ। সমালোচকদের মতে, এই পোশাক উৎসবের ঐতিহ্যবাহী মেজাজের সঙ্গে একেবারেই মানানসই ছিল না। এর পাশাপাশি, বিজ্ঞাপনের একটি দৃশ্যে কৃতিকে তার পোষা কুকুরকে রাখি পরাতেও দেখা যায়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানামুখী বিতর্কের সৃষ্টি হয়।

মুখ খুলেছিলেন কঙ্গনা রানাওয়াতও
বিতর্ক যখন চরমে, তখন এতে যোগ দেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও। কৃতির সেই বিজ্ঞাপনটির কঠোর সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, কীভাবে কেউ বিকিনি পরে তার ভাইকে রাখি পরাতে পারে! বিজ্ঞাপনটিকে ‘ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকর’ বলেও অভিহিত করেন কঙ্গনা, যা সোশ্যাল মিডিয়ায় আলোচনার আগুন আরও বাড়িয়ে দেয়। যদিও ট্রোলিংয়ের মুখে পড়ে এর আগে নিজের পোশাকের পক্ষেই সাফাই গেয়েছিলেন কৃতি শ্যানন।

বিজ্ঞাপন তুলে নিল ব্র্যান্ড জিভা
পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত সব সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপনটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছে জিভা। সংস্থার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবের প্রতি তাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। ব্র্যান্ডের উদ্দেশ্য ছিল পরিবার ও পোষ্যদের নিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া, কারোর ধর্মীয় বা সামাজিক অনুভূতিতে আঘাত হানার কোনো ইনটেনশন তাদের ছিল না। তবে বিজ্ঞাপনের কারণে যদি কারোর মনে আঘাত লেগে থাকে, তার প্রতি সম্মান জানিয়েই এই প্রচারণামূলক ভিডিওটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *