পাইকারি দরে জলের দরে টাটকা ইলিশ! বর্ষার মরসুমে কোথায় মিলবে রসনা তৃপ্তির আসল ঠিকানা?

বর্ষাকালে বাঙালির ইলিশ রসনা এক অন্য মাত্রায় পৌঁছে যায়। সারা বছর হিমঘরে সংরক্ষিত মাছ মিললেও, বর্ষার মরসুমে বাজারে আসা টাটকা ইলিশের স্বাদের তুলনা হয় না। আর এই কারণেই ইলিশপ্রেমীরা বর্ষার শুরু থেকেই খাঁটি ও টাটকা রূপোলি শস্যের খোঁজে নানা বাজারে ঘুরে বেড়ান।

শহর ও শহরতলির বিভিন্ন বাজারে কোলাঘাট বা দিঘা থেকে মাছ এসে পৌঁছালেও, কলকাতার একদম কাছেই এমন একটি বিখ্যাত বাজার রয়েছে যেখানে মিলছে একেবারে সদ্য ধরা টাটকা ইলিশ। মৎস্যজীবীরা সরাসরি জালের তাজা মাছ নিয়ে হাজির হন ডায়মন্ড হারবারের বিখ্যাত নগেন্দ্র বাজারে। এই বাজারে পাইকারি দরে যেমন মাছ কেনার সুবিধা রয়েছে, তেমনই ক্রেতারা নিজের পছন্দমতো টাটকা মাছ বেছে নিতে পারেন।

নগেন্দ্র বাজারকে কার্যত ইলিশপ্রেমীদের স্বর্গরাজ্য বলা চলে। পিটিএস থেকে সরকারি বাসে চড়ে বা ট্রেনে ডায়মন্ড হারবার স্টেশনে নেমে টোটো ধরে খুব সহজেই এই বাজারে পৌঁছে যাওয়া সম্ভব। সুস্বাদু ও টাটকা ইলিশের খোঁজে দূরদূরান্ত থেকে ক্রেতারা ভিড় জমাচ্ছেন এই বাজারে, আর থলে ভরতি রূপোলি ইলিশ নিয়ে হাসিমুখে বাড়ি ফিরছেন ভোজনরসিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *