শারীরিক ও মানসিক নির্যাতনের বলি? প্রতিরক্ষা মন্ত্রকের তরুণী অফিসারের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য

রাজধানীর দ্বারকায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের এক সহকারী বিভাগীয় আধিকারিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত তরুণীর নাম নাজিয়া খানম (৩০)। পুলিশ তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক বিষয় হলো, মৃত্যুর সময় ওই তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে যে, স্বামী আজম আলী খান এবং শাশুড়ির লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন নাজিয়া। তরুণীর বাবার দাবি, বিয়ের পর থেকেই পণের জন্য তাঁর মেয়ের ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হতো। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে এটি আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *