ভারত বিশ্বে জাহাজ নির্মাণ কেন্দ্র হয়ে উঠবে! বাংলায় ৩,৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধনে বড় ঘোষণা রাজনাথ সিংয়ের

ঐতিহ্যবাহী জাহাজ নির্মাণকারী দেশগুলির বর্তমান শূন্যতাকে কাজে লাগিয়ে খুব শীঘ্রই ভারত বিশ্বের অন্যতম প্রধান জাহাজ নির্মাণ কেন্দ্র হয়ে উঠতে চলেছে। রবিবার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)-এর উদ্যোগে বাংলায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই আশাবাদ ব্যক্ত করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন ভার্চুয়ালি প্রায় ৩,৫০০ কোটি টাকার পাঁচটি সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী জানান, দেশে বর্তমানে বিশাল দক্ষ কর্মশক্তি, শক্তিশালী ইস্পাত শিল্প এবং দ্রুত নতুন প্রযুক্তি গ্রহণের অনুকূল পরিবেশ রয়েছে। এই সমস্ত উপাদান একত্রিত হয়ে ভারতকে বৈশ্বিক সামুদ্রিক শিল্পের মানচিত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। কলকাতার এই অনুষ্ঠানে জিআরএসই এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অধীনে গড়ে ওঠা এই প্রকল্পগুলি আগামী দিনে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং কর্মসংস্থানের সুযোগ বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *