রাহু-মঙ্গলের নবপঞ্চম রাজযোগ, প্রমোশন, বেতন বৃদ্ধি ঘটবে ৪ রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে গ্রহগুলির অবস্থান এবং তাদের পরস্পরের দৃষ্টি বিন্যাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। দ্রিক পঞ্চাঙ্গের হিসাব অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ সালে মঙ্গল ও রাহুর মিতালীতে সৃষ্টি হতে চলেছে অত্যন্ত শুভ ও দুর্লভ ‘নবপঞ্চম রাজযোগ’। যখন মঙ্গল গ্রহ রাহুর পঞ্চম ঘরে এবং রাহু মঙ্গলের নবম ঘরে অবস্থান করে, তখনই এই বিশেষ যোগের উৎপত্তি হয়। বৈদিক জ্যোতিষ মতে, মঙ্গলের অপরিসীম পরাক্রম এবং রাহুর কৌশলগত বুদ্ধিমত্তার এই মেলবন্ধন কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। এর প্রভাবে ভাগ্য বৃদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মজবুত হওয়া এবং আকস্মিক ধনলাভের জোরালো সম্ভাবনা রয়েছে। জেনে নিন, এই দুর্লভ যোগের ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন কোন চার রাশি:
-
মেষ রাশি: এই রাশির অধিপতি স্বয়ং মঙ্গল। নবপঞ্চম রাজযোগের প্রভাবে জীবনযাত্রায় ইতিবাচক শক্তির জোয়ার আসবে। চাকরিজীবীদের পদোন্নতি বা পছন্দসই জায়গায় বদলির যোগ রয়েছে। আয়ের নতুন পথ উন্মুক্ত হওয়ার পাশাপাশি আটকে থাকা টাকা ফেরত পাওয়ায় আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।
-
মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। শেয়ার বাজার, ফাটকা ব্যবসা কিংবা পুরনো কোনও বিনিয়োগ থেকে প্রত্যাশার তুলনায় অনেক বেশি মুনাফা অর্জন করতে পারেন। ব্যবসায় নতুন চুক্তি করার জন্য এটি সেরা সময়।
-
তুলা রাশি: এই যোগ তুলা রাশির ভাগ্য এবং লাভের ঘরকে দারুণভাবে শক্তিশালী করবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ নিজে থেকেই সম্পন্ন হতে শুরু করবে। বিশেষ করে বিদেশ সংক্রান্ত ব্যবসা, চাকরি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাড়ি বা গাড়ি কেনার ক্ষেত্রেও পথ প্রশস্ত হতে পারে।
-
কুম্ভ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের বুদ্ধি ও আয়ের জায়গায় অভাবনীয় উন্নতির যোগ রয়েছে। বেতন বৃদ্ধি কিংবা ব্যবসায় বড় অঙ্কের মুনাফা লাভের সম্ভাবনা স্পষ্ট। প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত তরুণরা সুখবর পেতে পারেন এবং ভবিষ্যতে লাভজনক এমন প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শে আসার সুযোগ পাবেন।