পনিরের নামে জালিয়াতি! থানের রেস্তোরাঁকে কড়া শাস্তি দিয়ে আদালতের ঐতিহাসিক রায়, বড় বিপাকে ভোজনরসিকরা

সাধারণ মানুষকে নকল ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাবারের হাত থেকে রক্ষা করতে এবার অত্যন্ত কঠোর অবস্থান নিল বম্বে হাইকোর্ট। থানের একটি জনপ্রিয় রেস্তোরাঁয় গ্রাহকদের ‘অ্যানালগ পনির’ বা ভেজাল পনির পরিবেশন করার গুরুতর অপরাধে ওই রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করে দিয়েছে উচ্চ আদালত। রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফ থেকে হাইকোর্টে জরুরি আর্জি জানিয়ে নমনীয়তার আবেদন করা হলেও, বিচারক সেই আরজি সম্পূর্ণ খারিজ করে দেন। আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে আপস করে যে খাবার পরিবেশন করা হয়েছে, তার জন্য এই শাস্তি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং এটাই আসল ‘পোয়েটিক জাস্টিস’।

মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর নেওয়া এই কড়া পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছিল ‘উড়ুপি সোয়াদ’ নামের ওই রেস্তোরাঁটি। হাইকোর্টে তাদের দাবি ছিল, কোনো ধরনের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে এফডিএ-র উচিত ছিল তাদের পর্যাপ্ত নোটিস দেওয়া এবং খাবারের মানোন্নয়নের সুযোগ দেওয়া। কিন্তু আদালতের বেঞ্চ সেই যুক্তি ধোপে টিকতে দেয়নি। আদালতের সাফ বার্তা, ভেজাল ও নকল খাবার খাইয়ে গ্রাহকদের জীবন বিপন্ন করার দায়ে এই শাস্তিই প্রাপকদের একমাত্র পাওনা।

বিশেষজ্ঞদের মতে, বাজারে সস্তা ও ক্ষতিকর উপাদানে তৈরি এই ধরনের ‘অ্যানালগ পনির’ যেভাবে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ছে, তাতে সাধারণ মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। আদালতের এই কড়া রায় ভবিষ্যতে ভোজনরসিকদের সুরক্ষায় একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মনে করছে সচেতন মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *