হস্টেল থেকে উদ্ধার দেহ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে মর্মান্তিক ঘটনা!

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের গার্লস হস্টেল থেকে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত ওই ছাত্রীর নাম তৃষা সাহা। তিনি বিশ্ববিদ্যালয়ের এমএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

সকালে হস্টেলের অন্যান্য সতীর্থরা ওই ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীর মৃতদেহটি উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *