বিশ্বজুড়ে তেলের দাম আকাশছোঁয়া! মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে ভারতে কি কমল নাকি বাড়ল জ্বালানির দাম?

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম লাগাতার চার দিন ধরে বাড়ায় দেশজুড়ে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল। সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল, বিশ্ববাজারের এই অস্থিরতার প্রভাব কি সরাসরি পড়বে ভারতের পেট্রোল ও ডিজেলের দামে? তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকালে প্রকাশিত জ্বালানির নতুন দামে দেখা গেল, দেশের বড় শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম মোটের ওপর স্থিতিশীলই রয়েছে। কেবল কয়েকটি শহরে সামান্য উনিশ-বিশ পরিবর্তন লক্ষ্য করা গেছে।
পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি বেশ উত্তপ্ত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা টানাপোড়েন এবং যুদ্ধকালীন আবহ অপরিশোধিত তেলের বাজারকে টালমাটাল করে তুলেছে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে দুই দেশের বিরোধ পরিস্থিতি আরও জটিল করেছে, কারণ এই পথ দিয়েই বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়। এই কারণে বিশ্ববাজারে দাম বাড়লেও, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি এই মুহূর্তে দেশের বাজারে জ্বালানির দামে বড় কোনো পরিবর্তন আনেনি।
আজ কোন শহরে কত দামে বিক্রি হচ্ছে পেট্রোল ও ডিজেল, দেখে নিন এক নজরে:
উল্লেখ্য, গত মে মাসে দেশজুড়ে জ্বালানির দামে বেশ বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছিল। সেবার মাত্র ১১ দিনের ব্যবধানে চার দফায় পেট্রোলের দাম লিটারপিছু ৮ টাকা ৬ পয়সা এবং ডিজেলের দাম লিটারপিছু ৭ টাকা ৮০ পয়সা পর্যন্ত বেড়েছিল। সেই সময় কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছিল ১১৩ টাকা ৫১ পয়সা এবং ডিজেল পৌঁছায় ৯৯ টাকা ৮২ পয়সায়। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নজর রেখে আগামী দিনে তেলের বাজার কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।