সরকারি বাসে মিলবে ‘জিরো ব্যালান্স’ টিকিট! কীভাবে আবেদন করবেন পিঙ্ক কার্ড?

নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যজুড়ে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হয়েছে। গত ১ জুন থেকে এই সুবিধা শুরু হলেও, এখন থেকে সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে হলে পিঙ্ক কার্ড (Pink Card) থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ১ অগাস্ট থেকে এই কার্ড চালু হয়ে গিয়েছে। হাতে পিঙ্ক কার্ড থাকলে ‘জিরো ব্যালান্স’ টিকিট পাওয়া যাবে এবং আলাদা করে আর কোনো পরিচয়পত্র দেখানোর প্রয়োজন হবে না। আপনার যদি এখনও এই কার্ড না থাকে, তবে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বা অফলাইনে আবেদন করে নিতে পারেন।

অনলাইনে পিঙ্ক কার্ড তৈরির পদ্ধতি অনলাইনে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট-এ যেতে হবে। পোর্টাল খোলার পর পিঙ্ক কার্ড সংক্রান্ত বিকল্পটি বেছে নিয়ে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র আবেদনের সময় নির্দিষ্ট কিছু নথির প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য। সমস্ত বিবরণ এবং ছবি সঠিকভাবে নথিভুক্ত করার পর ফর্মটি সাবমিট করতে হবে। তবে আবেদন করলেই সঙ্গে সঙ্গে কার্ড পাওয়া যায় না; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ যাচাই বা ভেরিফিকেশনের পরই যোগ্য প্রার্থীরা এই কার্ড হাতে পান।

অফলাইনে আবেদন করার নিয়ম যারা অনলাইনে আবেদন করতে চান না, তাঁরা অফকাউন্টার বা অফলাইনের মাধ্যমেও আবেদন করতে পারেন। পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের সংশ্লিষ্ট বিডিও (BDO) অফিসের দ্বারস্থ হতে হবে। অন্যদিকে, যারা পৌরসভার এলাকায় বসবাস করেন, তাঁদের মিউনিসিপ্যালিটি বা পৌরসভায় গিয়ে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হবে। সেখানে ভোটার কার্ড ও আধার কার্ডের মতো প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর ভেরিফিকেশন সম্পন্ন হলে কার্ড সংগ্রহ করা যাবে।

শহরের সাধারণ বাস থেকে শুরু করে দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা মিলছে। তবে নিয়ম অনুযায়ী, এখন থেকে এই ফ্রি বাসের সুবিধা পেতে হলে মহিলাদের কাছে পিঙ্ক কার্ড থাকা আবশ্যক, অন্যথায় বাসযাত্রার জন্য টিকিট কাটতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *