পুরুষের চেয়ে ডিভোর্সে নাকি নারীদের ঝোঁক বেশি : সমীক্ষা

বিশ্বব্যাপীই এখন বিবাহবিচ্ছেদের হার বাড়ছে। পরিসংখ্যান অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে বিবাহবিচ্ছেদের হার সবচেয়ে বেশি।

সেখানে প্রায় ৪৩-৪৬ শতাংশ বিবাহবিচ্ছেদ ঘটে। যার দুই-তৃতীয়াংশই নারীদের ইচ্ছায় হয় বিবাহবিচ্ছেদ। বিভিন্ন সমীক্ষার তথ্য অনুসারে, পুরুষের চেয়ে ডিভোর্সে নাকি নারীদের ঝোঁক বেশি। তবে এর কারণ কী?

স্বামীর কাছে যে ৫ জিনিস আশা করেন স্ত্রী

বর্তমানে পুরুষের পাশপাশি নারীরাও আর্থিকভাবে সাবলম্বী হতে কর্মক্ষেত্রে পায়ে পা মিলিয়ে চলছে। সব নারীই এখন নিজ পায়ে দাঁড়াতে চান। তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত ও সফল হতে চান।

এমনকি বিয়ের পরও স্বাধীনভাবে চলার স্বপ্ন দেখেন নারীরা। তবে বিয়ের পর স্বামী ও শ্বশুরবাড়ির পরিবার তার ক্যারিয়ার গড়ার স্বপ্ন ভঙ্গ করলেই দেখা দেয় দাম্পত্য কলহ। যা একসময় বিবাহবিচ্ছেদের কারণ হতে পারে।

পরকীয়া লুকাতে নারী নাকি পুরুষ এগিয়ে? জানালো গবেষণা

গবেষণায় দেখা গেছে, নারীর চেয়ে পুরুষরাই বিয়ের পর বেশি সুবিধা ভোগ করেন। একজন নারী সন্তান, পরিবার, কাজ, অফিস সব মিলিয়ে সারাদিন ব্যস্ত সময় পার করেন।

তবুও যখন স্বামী ও পরিবারের কটূ কথা শুনতে হয় তাকে, তখন প্রতিবাদ করতে গেলেই অশান্তির সৃষ্টি হয়। দীর্ঘদিন একই পরিস্থিতির সৃষ্টি হলে একসময় স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটতে পারে।

যে ধরনের সঙ্গীর ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়

সম্পর্কবিদদের মতে, সঙ্গী বিভিন্ন বিষয়ে অসমর্থন করলে নারীরা মানসিকভাবে ভেঙে পড়েন। একজন নারী সবসময় তার সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন আশা করেন।

তবে স্বামীর মনমতো না চলার কারণে অনেক নারীই সংসারে বিদ্রুপ ও মানসিক অত্যাচারের শিকার হন। এ কারণে বেশিরভাগ নারীরাই একাকিত্বে ভোগেন।

কোন বয়সে বিয়ে করলে আয়ু বাড়ে পুরুষের? জানালো গবেষণা

বিভিন্ন কারণে নারীরা তার মনের কষ্ট অন্যের সঙ্গে শেয়ারও করতে পারেন না। ফলে তার মধ্যে মানসিক ও শারীরিক সমস্যা বাড়তে থাকে। যা বিবাহবিচ্ছেদের কারণ হতে পারে।

নারীদের মধ্যে বিবাহবিচ্ছেদের ঝোঁক বাড়ার আরও এক কারণ হলো, এখন নারীরা আর্থিকভাবে পুরুষের উপর নির্ভরশীল নন। এ কারণে স্বামীর অগ্রাহ্য, প্রতারণা কিংবা অবহেলা সহ্য করে এখন আর কোনো নারীই সংসার করতে চান না।

স্ত্রীর গোপন যেসব বিষয় অজানা থাকে স্বামীর

বিশ্বাসঘাতকতা, মানসিক নির্যাতন বা কোনো ধরনের ক্ষতিকর আচরণের সম্মুখীন হলে নারীরা নিজ থেকেই বিবাহবিচ্ছেদ চান স্বামীর কাছে।

বিশেষজ্ঞদের মতে, যদি কোনো নারী তার স্বামীর মাধ্যমে মানসিক বা শারীরিকভাবে দুর্ব্যবহার বা নির্যাতনের সম্মুখীন হন তাহলে অবশ্যই বিবাহবিচ্ছেদই তার মুক্তির একমাত্র উপায়।

বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দেয় যে ৫ লক্ষণ

তবে অনেক পুরুষ বিবাহবিচ্ছেদ চাইলেও তা দিতে ভয় পান। এর কারণ হলো তারা যদি প্রথমে বিবাহবিচ্ছেদ করতে চান তাহলে স্ত্রীকে তার পাওনা নগদ অর্থ কিংবা সম্পত্তি দিতে হতে পারে।

তাই অনেকেই স্ত্রীর উপর চাপ দেন, যাতে তিনি নিজ থেকেই ডিভোর্স দেন। সেক্ষেত্রে বিবাহবিচ্ছেদ আরও ঝামেলাহীনভাবে সম্পন্ন হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *