চুল দিয়ে ঢাকা স্তন! অঙ্কিতার ‘অশ্লীল’ ফোটোশ্যুট ঘিরে তুমুল হৈ চৈ নেটদুনিয়ায়

প্রায় সতেরো বছর ধরে টলিপাড়ায় চুটিয়ে অভিনয় করছেন অঙ্কিতা চক্রবর্তী। সিনেমা থেকে শুরু করে ছোট পর্দা কিংবা জনপ্রিয় ওয়েব সিরিজ—সব জায়গাতেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি। তবে অভিনয় ছাপিয়ে তাঁর সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আলো-আঁধারি ঘরে বিছানায় বসা তাঁর একটি ছবি ঘিরেই শুরু হয়েছে তুমুল শোরগোল। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে, ঘরের মৃদু আলো-ছায়ার খেলায় বিছানায় বসে রয়েছেন অভিনেত্রী। তাঁর খোলা চুল কাঁধের ওপর দিয়ে সামনে ছড়ানো রয়েছে। প্রথম নজরে সেই ছবি দেখলে যে কারও মনে হতে পারে যে অভিনেত্রীর গায়ে কোনো পোশাক নেই। তবে একটু গভীরভাবে লক্ষ করলে বোঝা যায়, তিনি পরে রয়েছেন একটি কালো রঙের অন্তর্বাস। আর এই ছবি শেয়ার করেই ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আলো আর ছায়া’। ছবিটি সামনে আসার পরেই তা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর তাতেই মিশ্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন নেটিজেনদের একাংশ। অভিনেত্রীর এই পোস্টের কমেন্ট বক্স ভরে ওঠে নানা ট্রোল ও কটূক্তিতে। এক অনুরাগী মন্তব্য করেন, ‘অভিনয়ের পেশার শেষ লগ্নের শেষ চাল… লাগলে তুক, না লাগলে তাক। সুস্থ থেকো তুমি দেহে ও মনে। একা হয়ে যেও না গো।’ অন্য এক নেটিজেন লেখেন, ‘এই মেয়েটা এত ভালো অভিনেত্রী, বাহা সিরিয়ালে কী অপূর্ব অভিনয়। দেখে ওর ফ্যান ছিলাম। এখন এরকম অধঃপতন হয়েছে! যে এত ভালো অভিনয় করে, তাকে এসব ছবি তুলে ভিউ জোগাড় করতে হচ্ছে!’ আবার আরেকজন কটাক্ষ করে লেখেন, ‘এরপর বেশি বিতর্ক হলে এটাকেই এআই বলে চালিয়ে দেবে।’ উল্লেখ্য, ২০১১ সালে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘ইষ্টি কুটুম’-এ ‘কমলিকা’ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন অঙ্কিতা। এরপর ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’, ‘নীড় ভাঙা ঝড়’, ‘বিন্নী ধানের খই’-এর মতো একাধিক ধারাবাহিক এবং সাম্প্রতিক সময়ে স্টার প্লাসের হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন তিনি। পাশাপাশি বড় পর্দায় ‘ব্যোমকেশ ফিরে এল’, ‘ব্যোমকেশ বক্সী’, ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’, ‘পর্ণমোচী’, ‘আলেয়া’ এবং ‘কাদম্বরী আজও’-র মতো সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছে। বর্তমানে বলিউডে নিজের ভাগ্য পরীক্ষার জন্য তিনি মুম্বইয়েও সময় কাটাচ্ছেন।উল্লেখ্য, এর আগেও একাধিক কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী। কিছুদিন আগেই পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় জোর করে চুমু খাওয়া এবং শারীরিক ও মানসিক হেনষ্টার চেষ্টার মতো গুরুতর অভিযোগ এনেছিলেন অঙ্কিতা। আইনজীবীর মাধ্যমে দেবালয়কে আইনি নোটিস পাঠিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছিলেন তিনি। যদিও সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে উলটো অঙ্কিতার বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা করেন পরিচালক। ব্যক্তিগত জীবনে ২০২২ সালে দীর্ঘদিনের বন্ধু ও অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড়ের এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অঙ্কিতা। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি, ২০২৫ সালের শেষের দিকে তাঁরা যৌথভাবে নিজেদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন। পেশাগত জীবনের নানা ওঠাপড়ার মাঝে অঙ্কিতার এই নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট টলিউডের অন্দরে ফের নতুন করে চর্চার জন্ম দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *