সূর্য গোচরে বদলে যাবে ভাগ্য! আগামী ১৭ অগস্ট থেকে কোন রাশির জাতকদের জীবনে উপচে পড়বে সাফল্য ও ধনসম্পদ?

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আকাশের গ্রহরাজ সূর্য নির্দিষ্ট সময় অন্তর নিজের রাশি পরিবর্তন করে থাকেন। জ্যোতিষ মতে, সূর্যদেব যখন নিজের অবস্থান বদলান, তখন তার একটি সুদূরপ্রসারী ও গভীর প্রভাব পড়ে সমস্ত রাশির জাতক-জাতিকার জীবনে। আগামী ১৭ আগস্ট ২০২৬, সোমবার সকাল ৭টা ৫৮ মিনিটে সূর্যদেব তাঁর নিজস্ব রাশি তথা সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন। দীর্ঘ এক বছর পর নিজের এই মূল ঘরে ফিরে আসছেন তিনি এবং আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এখানেই অবস্থান করবেন।
জ্যোতিষ শাস্ত্রে সূর্যকে তেজ, ক্ষমতা, সামাজিক সম্মান, আত্মবিশ্বাস এবং পিতৃভাবের কারক হিসেবে ধরা হয়। নিজের রাশিতে ফিরে আসায় সূর্যদেব এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকবেন। আর জ্যোতিষবিদদের মতে, এই শক্তিশালী সূর্যের মহাশুভ কৃপায় ৪টি বিশেষ রাশির জাতক-জাতিকার কপাল এক ধাক্কায় পুরোপুরি খুলে যেতে পারে।
কোন ৪ রাশির কপাল খুলছে এই এক মাসে?
১. মেষ রাশি:
আপনার মনের ভেতরে লুকিয়ে থাকা আত্মবিশ্বাস এক ধাক্কায় বহু গুণে বেড়ে যাবে এবং প্রতিটি পদক্ষেপে ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। যারা পড়াশোনা করছেন কিংবা কোনো সরকারি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিনরাত পরিশ্রম করছেন, তারা এই সময়ে দারুণ কোনো সুখবর পেতে পারেন। ব্যবসায় এতদিন ধরে আটকে থাকা কাজগুলি ফের সচল হবে। পরিবারে সুখ-শান্তি ও হাসি-খুশির পরিবেশ বজায় থাকবে।
২. সিংহ রাশি:
যেহেতু সূর্য আপনার নিজের রাশিরই অধিপতি বা মালিক, তাই এই সময়ে আপনাদের পোয়াবারো! কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিক ও বসেরা আপনার কাজের ভূয়সী প্রশংসা করবেন এবং আপনি নিজের দক্ষতা ও প্রতিভা প্রমাণের দারুণ সুযোগ পাবেন। এই এক মাসে আপনার আয়-উন্নতি লাফিয়ে বাড়বে এবং সমাজে মান-সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এমনকি চাকরিতে পদোন্নতি (Promotion) বা হঠাৎ ইনক্রিমেন্ট হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
৩. তুলা রাশি:
অর্থনৈতিক ক্ষেত্রে যাবতীয় কষ্ট দূর করার জন্য এই সময়টি অত্যন্ত আদর্শ। আয়ের নতুন নতুন পথ খুলে যাওয়ায় পকেটে পর্যাপ্ত টাকা আসবে। ভবিষ্যতের জন্য যে সমস্ত আর্থিক পরিকল্পনা বা বিনিয়োগের কথা আপনি দীর্ঘদিন ধরে ভেবেছিলেন, সেগুলিকে এবার বাস্তবায়িত করতে পারেন—সফল হওয়ার সম্ভাবনা শতভাগ। অফিসে আপনার কাঁধে বড় কোনো প্রজেক্ট বা গুরুদায়িত্ব অর্পিত হতে পারে। প্রভাবশালী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠায় আপনার কেরিয়ার নতুন এক উচ্চতায় পৌঁছাবে।
৪. বৃশ্চিক রাশি:
এতদিনের করা কঠোর পরিশ্রমের মিষ্টি ফল এবার আপনি হাতেেনাতে পাবেন। যারা দীর্ঘদিন ধরে মনের মতো ট্রান্সফার বা পদোন্নতির আশা করছিলেন, তাঁদের সেই দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হতে পারে। ব্যবসায় দারুণ লাভের মুখ দেখতে পাবেন। এমনকি আটকে থাকা কোনো সরকারি কাজ বা আইনি ঝুটঝামেলা থাকলে তা এই সময়ে খুব সহজেই মিটে যাবে। হঠাৎ করেই কোনো অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির সুযোগও রয়েছে।
সূর্যদেবের আশীর্বাদ পেতে কী করবেন?
জ্যোতিষ শাস্ত্র মতে, সূর্যের কৃপা ও আশীর্বাদ সর্বদা নিজেদের জীবনে বজায় রাখতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিয়ম করে তামা বা ব্রোঞ্জের পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা অত্যন্ত ফলদায়ক। এর পাশাপাশি, প্রতি রবিবার গরিব ও দুঃস্থ মানুষদের গুড় বা লাল রঙের কোনো বস্তু দান করতে পারেন। সম্ভব হলে রবিবার নিরামিষ আহার গ্রহণ করে বা উপবাস রেখে সূর্যদেবকে সন্তুষ্ট করলে জীবনের সমস্ত বাধা-বিপত্তি কেটে যায়।