OMG! চোখের সামনে কয়েক সেকেন্ডেই ভেসে গেল ব্রিজ, দেখুন ভাইরাল ভিডিও

নদীর বুক বেয়ে নেমে আসা কাদা মেশানো ঘোলা জলের প্রবল স্রোত হঠাৎই রুদ্রমূর্তি ধারণ করল। আর তার জেরে চোখের পলকেই উপড়ে গেল একটি ধাতব সেতু! প্রবল স্রোতের টানে সেটি ভেসে গেল সুদূরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভয়ংকর ঘটনার ভিডিও দারুণভাবে ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখন্ডের চামোলি জেলার নীতি উপত্যকায়।
জলের তোড়ে মু

জলের তোড়ে মুহূর্তে শেষ সেতু
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, লাগাতার ভারী বৃষ্টির জেরে নদীতে জলের উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। জলের সঙ্গে তীব্র বেগে নেমে আসছে বিপুল পরিমাণ কাদা ও পাথর। একপর্যায়ে সেই রাক্ষসী স্রোত সজোরে ধাক্কা মারে নদীর ওপর থাকা একটি ধাতব সেতুতে। জলের এত বিপুল চাপ সামলানোর ক্ষমতা ছিল না সেতুটির। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি গোড়া থেকে উপড়ে যায় এবং স্রোতের টানে ভেসে যায়।
সামান্যর জন্য রক্ষা পেল গাড়িগুলি
সেতুটি যখন জলের তোড়ে ভেসে যাচ্ছিল, ঠিক সেই সময় নদীর পাশের সড়ক দিয়ে একটি ট্রাক ও একটি এসইউভি (SUV) যাচ্ছিল। ভিডিওটিতে দেখা গিয়েছে, পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে চালকরা সময়মতো গাড়ি দুটির দিক পরিবর্তন করতে সক্ষম হন। সামান্য একটু দেরি হলেই গাড়িগুলোও জলের তোড়ে ভেসে ওই গভীর খাতে তলিয়ে যেতে পারত।
এই ঘটনার জেরে ওই এলাকার সঙ্গে মূল শহরের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন জনসাধারণকে ওই এলাকায় যাতায়াত না করার জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে। পাশাপাশি পর্যটক ও স্থানীয়দের ভ্রমণ স্থগিত রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।
শেষ সেতু

On Camera, Uttarakhand Bridge Swept Away In Seconds Due To Strong Currentshttps://t.co/jlUXb3uI1C pic.twitter.com/OPeqOH98aH
— NDTV (@ndtv) August 10, 2026