ডিজিটাল পেমেন্টে বড় বিপ্লব! PhonePe-এর নতুন ফিচারে ঘরে বসেই করুন এফডি ও রেকারিং ডিপোজিট

ডিজিটাল পেমেন্টের জনপ্রিয় মাধ্যম PhonePe এবার গ্রাহকদের জন্য নতুন আর্থিক পরিষেবা নিয়ে এল। এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি ফোনপে অ্যাপের মাধ্যমেই ফিক্সড ডিপোজিট (FD) এবং রেকারিং ডিপোজিট (RD)-এর সুবিধা নিতে পারবেন। ছোট অংকের সঞ্চয়কে উৎসাহ দিতে এবং বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করতে এই নতুন ফিচারটি নিয়ে এসেছে সংস্থাটি।
PhonePe FD ও RD-এর প্রধান বৈশিষ্ট্যসমূহ:
-
একাধিক ব্যাঙ্কের সুবিধা: PhonePe একাধিক নামী ব্যাঙ্ক এবং NBFC-র সঙ্গে অংশীদারিত্ব করেছে। ফলে গ্রাহকরা অ্যাপের মধ্যেই বিভিন্ন ব্যাঙ্কের সুদের হারের তুলনা করে নিজেদের পছন্দমতো স্কিম বেছে নিতে পারবেন। একটিমাত্র অ্যাপ থেকেই সমস্ত এফডি পরিচালনা করা সম্ভব।
-
বিমার সুরক্ষা: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নিয়ম মেনে DICGC দ্বারা প্রতিটি এফডি-তে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সম্পূর্ণ সুবিধা থাকছে।
-
দৈনিক ১০০ টাকায় RD: PhonePe-র নতুন ‘ডেইলি RD’ ফিচারে দিনে মাত্র ১০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত জমানো যাবে। UPI অটো-পে (Auto-Pay)-এর মাধ্যমে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।
-
নমনীয়তা ও সুবিধা: টানা ১৫ দিন টাকা জমা না দিলেও কোনো জরিমানা নেওয়া হবে না। এছাড়া মাত্র ৭ দিন পরেই টাকা তুলে নেওয়ার সুযোগ রয়েছে। গ্রাহকরা চাইলে যেকোনো সময় এই অটো-পে পরিষেবা বন্ধও করতে পারেন।
কীভাবে শুরু করবেন FD বা Daily RD?
১. প্রথমে আপনার PhonePe অ্যাপে প্রবেশ করুন।
২. এরপর অ্যাপের ‘Mutual Funds & Deposit’ বিভাগে যান।
৩. সেখানে ‘Fixed Deposits’ বা ‘Daily RD’ অপশনটি বেছে নিন।
৪. পছন্দমতো পার্টনার ব্যাঙ্ক বা এনবিএফসি (NBFC), বিনিয়োগের সময়সীমা (৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত) এবং টাকার পরিমাণ সিলেক্ট করুন।
৫. প্যান এবং প্রয়োজনীয় ডিজিটাল ভেরিফিকেশন সম্পন্ন করে নমিনির তথ্য দিন।
৬. সবশেষে UPI বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করলেই আপনার ফিক্সড বা রেকারিং ডিপোজিট সফলভাবে চালু হয়ে যাবে।
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় পরিবারে এখনও ফিক্সড ডিপোজিটকে সবচেয়ে নিরাপদ সঞ্চয় বলে মনে করা হয়। ফোনপের এই নতুন ডিজিটাল পরিষেবা সাধারণ মানুষের দৈনন্দিন সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে দারুণ সাহায্য করবে।