২০০০ টাকা UPI ট্রানজাকশন করলে কত চার্জ? জেনেনিন প্রস্তাবে কী বলছে অর্থ মন্ত্রক

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সম্প্রতি সংসদে ‘Payment and Settlement Systems (Amendment) Bill, 2027’ পেশ করেছে। এই নতুন বিলে MDR (Merchant Discount Rate) চালুর প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবিত নিয়মে বলা হয়েছে, ২,০০০ টাকার বেশি বাণিজ্যিক UPI লেনদেনের ক্ষেত্রে MDR প্রযোজ্য হতে পারে। এই খবর সামনে আসার পরই সাধারণ মানুষের মধ্যে জল্পনা শুরু হয়েছে যে, তবে কি এবার থেকে ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্ট করলেই গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হবে?

তবে বাস্তবের ছবিটা সম্পূর্ণ আলাদা। বিভ্রান্তি দূর করে জানানো হচ্ছে, সাধারণ ইউপিআই ব্যবহারকারীদের ওপর এই নিয়ম সরাসরি প্রযোজ্য হবে না।

সাধারণ গ্রাহকদের ওপর এর প্রভাব কী পড়বে?

সংশোধনী বিল অনুযায়ী, গ্রাহক থেকে গ্রাহকের (Peer-to-Peer বা P2P) UPI লেনদেন সম্পূর্ণভাবে MDR-এর আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ, আপনি যদি বন্ধু, পরিবার বা অন্য কাউকে ২,০০০ টাকার বেশি ইউপিআই-তে পাঠান, তবে আপনার কোনো অতিরিক্ত চার্জ লাগবে না।

  • দৈনিক লেনদেন সীমা: বর্তমান নিয়মের মতোই সাধারণ ব্যবহারকারীরা প্রতিদিন ১ লক্ষ টাকা পর্যন্ত UPI-তে লেনদেন করতে পারবেন।

  • বিশেষ ক্ষেত্র: হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এবং কর (Tax) জমার মতো বিশেষ ক্ষেত্রে এই লেনদেনের সীমা আরও বেশি রাখা হতে পারে।

  • দৈনন্দিন খরচ: পাড়ার মুদি দোকান থেকে দুধ, সবজি কেনা কিংবা অটো-ট্যাক্সি ভাড়ার মতো দৈনন্দিন ছোট-মাঝারি লেনদেনের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের ওপর এই MDR-এর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

MDR আসলে কী?

MDR হলো এমন একটি নির্দিষ্ট ফি, যা ব্যবসায়ীরা তাঁদের দোকানে ডিজিটাল পেমেন্ট বা ইউপিআই লেনদেন গ্রহণের সুবিধা দেওয়ার জন্য ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাকে (Payment Service Providers) দিয়ে থাকেন। অর্থাৎ, এই চার্জ কোনোভাবেই গ্রাহকের কাছ থেকে কাটা হয় না, এটি সম্পূর্ণভাবে মার্চেন্ট বা ব্যবসায়ীর ওপর প্রযোজ্য।

কেন এই প্রস্তাব আনা হচ্ছে?

ডিজিটাল পেমেন্টকে জনপ্রিয় করে তুলতে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে UPI এবং RuPay ডেবিট কার্ডের ওপর থেকে MDR তুলে নিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও পেমেন্ট ইকোসিস্টেমকে শক্তিশালী করতে নতুন সংশোধনী বিলে নির্দিষ্ট কিছু বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে MDR ফের ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

কাদের ওপর প্রভাব পড়তে পারে?

এই নিয়ম মূলত প্রভাব ফেলতে পারে ব্যাঙ্ক, বিভিন্ন UPI পরিষেবা প্রদানকারী সংস্থা, মার্চেন্ট পেমেন্ট ইকোসিস্টেম এবং BHIM-UPI-এর মাধ্যমে বড় অংকের অর্থ গ্রহণকারী বড় ব্যবসায়ীদের ওপর।

একটি পরিসংখ্যান অনুযায়ী, ভারতে হওয়া মোট মার্চেন্ট UPI লেনদেনের প্রায় ৯৫ শতাংশই ২,০০০ টাকার কম অঙ্কের। মাত্র ৫ শতাংশ লেনদেন হয়ে থাকে যা ২,০০০ টাকার বেশি। ফলে MDR চালু হলেও তা মূলত এই সীমিত ৫ শতাংশ বড় অঙ্কের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

কত হতে পারে MDR-এর হার?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২,০০০ টাকার বেশি বাণিজ্যিক UPI লেনদেনে ০.২৫ শতাংশ থেকে ০.৪ শতাংশ পর্যন্ত MDR ধার্য করা হতে পারে। পাশাপাশি, ২৫ থেকে ৩০ বেসিস পয়েন্ট হারে চার্জ নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। তবে এই বিষয়ে সরকার এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং কবে থেকে এই নিয়ম কার্যকর হবে, তা নিয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *