বিধানসভার ইতিহাসে প্রথমবার! বিধায়কদের সাথে অসদাচরণের অভিযোগে সাসপেন্ড মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়

রাজ্য বিধানসভার ইতিহাসে এই প্রথমবার নজিরবিহীন পদক্ষেপ নিল সচিবালয়। বিধায়কদের সাথে অসদাচরণ এবং নিয়ম-রীতি বিরোধী নানা অভিযোগের জেরে সাসপেন্ড করা হলো বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়কে। মঙ্গলবার বিধানসভার সচিবালয় থেকে তাঁর পদচ্যুতির এই লিখিত নির্দেশনামা জারি করা হয়।

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বিধায়ক সরাসরি অসদাচরণের অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওম বিড়লার শিবিরে দায়িত্বহীনতার অভিযোগ
সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে নবনির্বাচিত ও অন্যান্য বিধায়কদের জন্য একটি বিশেষ ওরিয়েন্টেশন বা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। অভিযোগ রয়েছে, সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ কর্মসূচির সময়েও পেশাদার ও দায়িত্বশীল আচরণ করেননি মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়।

বিভাগীয় তদন্তের নির্দেশ
পুলিশ ও বিধানসভার সচিবালয় সূত্রে খবর, মারশালের এই বিতর্কিত আচরণের জেরে তাঁর বিরুদ্ধে একটি বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার পরই তাঁর পরবর্তী পদক্ষেপ ও চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধানসভার ইতিহাসে কর্মরত কোনো মার্শালের বিরুদ্ধে এমন সাসপেনশনের ঘটনা এই প্রথম ঘটল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *