ঠিক যে কারণে অনেকে ঘৃণা করেন অভিনেত্রী রশ্মিকাকে, জানালেন অভিনেত্রী নিজেই

‘পুষ্পা : দ্য রাইজ’ মুক্তি পাওয়ার পর থেকে বিপুল জনপ্রিয় পেয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তার প্রথম বলিউড সিনেমা ‘গুডবাই’ মুক্তি পেয়েছে। সেই ছবিতে অমিতাভ বচ্চন ও নীনা গুপ্তার মেয়ের চরিত্রে অভিনয় করেন রশ্মিকা।

এবার ‘মিশন মজনু’ নামে আরও একটি বলিউড সিনেমা মুক্তি পেয়েছে তার। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। ছবির প্রচারে সর্বত্র ছুটে বেড়াচ্ছেন রশ্মিকা ও সিদ্ধার্থ।

তারই মাঝে মুখ খুললেন রশ্মিকা। জানালেন, তাকে কেন কেউ কেউ পছন্দ করেন না। ঋষভ শেট্টি পরিচালিত একটি কন্নড় সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রেখেছিলেন রশ্মিকা। কিন্তু ঋষভের জনপ্রিয় ব্লকবাস্টার ছবি ‘কান্তারা’ দেখে উঠতে পারেননি তিনি। সেই নিয়ে ট্রোলড হতে হয়েছে রশ্মিকাকে। তার দিকে ছুটে এসেছে নিন্দা।

অনেকে মনে করছেন, গায়ে স্বপ্ননগরীর হাওয়া লেগেছে বলে নিজের শিকড়কে ভুলে গেছেন রশ্মিকা। তিনি বলেছেন, আমাকে সবাই ভালবাসবেন, সেটা আমি আশা করি না। যদি মানুষ আমাকে ঘৃণা করেন, তারাই আবার আমাকে ভালবাসবেন। আসলে আমাদের মন্তব্য ভাইরাল হয় কারণ আমরা পাবলিক ফিগার।

রশ্মিকা আরও বলেছেন, হয়তো আমার হাতের নড়াচড়া মানুষের পছন্দ নয়। তিনি মনে করেন, ভালবাসার পাশাপাশি ঘৃণাও আছে পৃথিবীতে সর্বত্র। যারা তাকে ভালবাসেন, তাদের কাছে চির কৃতজ্ঞ তিনি।

‘পুষ্পা : দ্য রাইজ’ ছবির মতো সেই ছবির সিকুয়্যেল ‘পুষ্পা : দ্য রুল’-এও অভিনয় করছেন রশ্মিকা। তাকে দেখা যাবে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ ছবিতেও। ‘মিশন মজনু’ ছবিতে রশ্মিকার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। তাকে দেখা যাবে এক দৃষ্টিহীন নারীর চরিত্রে। আগামী ১৯ জানুয়ারি ওটিটিতে মিলবে এ সিনেমা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *