জন্মদিনে ২৯ এর মোমবাতি কাটতেই নেটপাড়ায় চরম ট্রোল! জীতুর থেকে ঠিক কত বছরের ছোট নবনীতা দাস?

জন্মদিনে কেক কাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই চরম ট্রবাক ও কৌতূহলী হয়ে উঠলেন নবনীতা দাসের ভক্তরা। কেকের সামনে রাখা ‘২৯’ নম্বরের মোমবাতি দেখে অনেকেই যেন বিশ্বাসই করতে পারছেন না। কমেন্ট বক্সে নানা কটাক্ষ ও আশ্চর্যের সুর শোনা গিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, ‘এখনো তোমার বয়স ২৯? আমি তো ভাবতেই পারছি না!’
সমুদ্র সৈকতে জন্মদিনের উদযাপন
সোশ্যাল মিডিয়ায় নবনীতা যে ছবি ও ভিডিও শেয়ার করেছেন, তা তোলা হয়েছে কোনো এক সমুদ্র সৈকতে। অর্থাৎ সমুদ্রের পাড়েই নিজের জন্মদিন জমিয়ে উদযাপন করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। এদিন তাঁকে দেখা গেছে সাদা রঙের স্কার্ট এবং হলুদ রঙের ব্রা টপে। চোখের রোদচশমা পরেছিলেন মাথায়, যা তাঁর বোল্ড লুককে আরও ফুটিয়ে তুলেছে।
জীতুর সঙ্গে বয়সের ফারাক কত?
২৯ বছরের জীবনে কম ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়নি নবনীতাকে। একটা সময়ে অভিনেতা জীতু কামালের সঙ্গে তাঁর চার বছরের সুখী দাম্পত্য টলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত ছিল। কিন্তু ২০২৩ সালের জুন মাসে আচমকাই তাঁদের বিচ্ছেদের খবরে স্তম্ভিত হয়ে গিয়েছিল অনুরাগীরা। বনিবনার অভাবেই তাঁরা আলাদা হন।
এদিকে নবনীতার বয়স ও জন্মদিনের এই চর্চার মাঝেই অনেকের মনে প্রশ্ন জেগেছে—প্রাক্তন স্বামী জীতুর থেকে ঠিক কত বছরের ছোট নবনীতা? অভিনেতা জীতু কামালের জন্ম ১৯৯০ সালের ২৮ আগস্ট। সেই হিসেবে বর্তমানে জীতুর বয়স ৩৫ বছর। অর্থাৎ, জীতুর সঙ্গে নবনীতার বয়সের ফারাক ছিল প্রায় ৬ বছরের।
কেরিয়ার থেকে বর্তমান জীবন
২০১৫ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দীপ জ্বেলে যাই’-এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন নবনীতা। ‘দিয়া’ চরিত্র দিয়ে প্রথম ধারাবাহিক থেকেই দর্শকের মন জয় করেছিলেন তিনি। এরপর ‘অর্ধাঙ্গিনী’ ধারাবাহিকে কাজ করার সময়ই জীতু ও নবনীতার প্রেমের সূত্রপাত হয় এবং ২০১৯ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তী সময়ে ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে ‘মা তারা’-র চরিত্রেও নজর কাড়েন তিনি। ছোটপর্দায় তাঁর শেষ কাজ ছিল ‘তুমি আশেপাশে থাকলে’।
তবে বর্তমানে অভিনয় জগত থেকে অনেকটাই দূরে রয়েছেন নবনীতা। তাঁকে কখনো থাইল্যান্ডের সৈকতে, কখনো গোয়া কিংবা পাহাড়ে ঘুরে বেড়াতে দেখা যায়। অভিনয়ের পাশাপাশি বেঙ্গালুরুতে বন্ধুদের সঙ্গে মিলে একটি স্টার্টআপ কোম্পানিও খুলেছেন তিনি। কলকাতা ও বেঙ্গালুরুর মধ্যে তাঁর নিত্য যাতায়াত লেগেই থাকে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন করে সংসার পাতার কোনো ইচ্ছে তাঁর এই মুহূর্তে নেই। বরং নিজের ‘গার্ল গ্যাং’কে সঙ্গে নিয়ে নিজের শর্তে জীবন উপভোগ করছেন নবনীতা দাস।