লক্ষ্মীর ভান্ডারের বদলে প্রতি মাসে ৩,০০০ টাকা! কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? জানুন বিস্তারিত

রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ বা অন্নপূর্ণা যোজনার অগস্ট মাসের কিস্তি নিয়ে রাজ্যজুড়ে চরম কৌতূহল ও উন্মাদনা রয়েছে উপভোক্তাদের মধ্যে। কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারা এই আর্থিক সহায়তা পাবেন এবং কীভাবে পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করা যাবে— এই সমস্ত বিষয়ে সামনে এল বড় আপডেট।

কবে ঢুকবে অগস্টের কিস্তি?

সূত্রের খবর অনুযায়ী, ২০২৬ সালের অগস্ট মাসের কিস্তি চলতি মাসের প্রথম সপ্তাহেই যোগ্য মহিলাদের ভেরিফায়েড ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করবে। এর আগে জুলাই মাসেও বহু মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছিলেন। তবে কিছু ক্ষেত্রে ভেরিফিকেশন বা তথ্য যাচাই অসম্পূর্ণ থাকায় অনেকেই টাকা পাননি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডোর-টু-ডোর যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিছু আবেদনকারীর টাকা সাময়িকভাবে আটকে থাকতে পারে।

কত টাকা দেওয়া হবে?

পূর্বের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের পরিবর্তে বিজেপি সরকারের এই নতুন প্রকল্পে উপভোক্তাদের আরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার সংস্থান রয়েছে। সাধারণ, তফশিলি জাতি ও উপজাতির যোগ্য মহিলারা এখন থেকে প্রতি মাসে আর্থিক সহায়তা হিসাবে এককালীন ৩,০০০ টাকা করে পাবেন।

স্ট্যাটাস চেক করার উপায় ও জরুরি টিপস:

  • অনলাইন স্ট্যাটাস: রাজ্যের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে লগইন করে অ্যাপ্লিকেশন আইডি বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে ‘ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস’ অপশন থেকে বর্তমান পরিস্থিতি জানা যাবে।

  • ব্যাংক অ্যাকাউন্ট: সরাসরি আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করেও টাকা ঢোকার বিষয়টি নিশ্চিত করতে পারেন।

  • টাকা না ঢোকার কারণ: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা ডিবিটি (DBT) সক্রিয় না থাকা, আবেদনপত্রে নামের বানান ভুল থাকা বা একই মোবাইল নম্বরে একাধিক আবেদন জমা পড়ার মতো কারণে টাকা আটকে যেতে পারে।

কারা অযোগ্য বলে গণ্য হবেন?

সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী, যাঁদের পরিবারে নিয়মিত আয়করদাতা রয়েছেন, তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়া ভুয়া বা জালিয়াতির মাধ্যমে শংসাপত্র জমা দিলে আবেদন সরাসরি বাতিল করে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *