রামায়ণের ট্রেলারে হনুমানকে না দেখে তীব্র হতাশা! রণবীরকে ছাপিয়ে কি তবে পুরো আলো কেড়ে নিলেন যশ?

চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলা নীতিশ তিওয়ারি পরিচালিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ: পার্ট ১’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। গত ৩০ জুলাই একেবারে ব্রহ্মমুহূর্তে, অর্থাৎ ভোর ৪টে ১৫ মিনিটে নির্মাতারা এই ট্রেলারটি রিলিজ করেন। পৌরাণিক মহাকাব্যের চেনা জগতকে আধুনিক ভিএফএক্স ও গ্রাফিক্সের মোড়কে বড়পর্দায় তুলে ধরার এই প্রচেষ্টায় ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং লঙ্কাধাপতি রাবণের ভূমিকায় যশকে দেখা গিয়েছে। সিনেমাটি সম্পূর্ণ মুক্তি পাওয়ার পর মূল মহাকাব্যের সঙ্গে কাহিনীর মিল বা অমিল স্পষ্ট হবে, তবে ট্রেলারটি মুক্তি পাওয়ার পরই বিশিষ্ট লেখক ও রাজনীতিকমহলে শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ।

লেখক ডক্টর সমুদ্র বসুর মতামত ও হতাশা

বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও পৌরাণিক গবেষণা নিয়ে কাজ করা জনপ্রিয় লেখক ও গবেষক ডক্টর সমুদ্র বসু এই ট্রেলার দেখে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁর মতে, ট্রেলার থেকে আদ্যোপান্ত পুরাণ বা মহাকাব্যকে বিকৃত করা হয়েছে কি না তা পুরোপুরি বোঝা না গেলেও, এর সামগ্রিক অডিয়ো-ভিজ্যুয়াল এফেক্ট এবং কিছু কিছু জায়গায় এআই-এর (AI) ব্যবহার বেশ প্রশংসনীয়।

তবে এর পাশাপাশি তিনি নিজের হতাশার কথাও লুকোননি। লেখকের কথায়, “রামায়ণের ট্রেলারে হনুমান-এর মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রের অনুপস্থিতি দেখে বেশ হতাশ লেগেছে। কারণ, রামায়ণ মহাকাব্যে হনুমানের উপস্থিতি ছাড়া সম্পূর্ণতা আসে না।” এছাড়া রাম চরিত্রের তুলনায় রাবণ চরিত্রের নান্দনিক উপস্থাপন তাঁকে বেশি আকৃষ্ট করেছে। সমুদ্র বসুর মতে, রাবণের অভিনয়শৈলী, কথা বলার ভঙ্গি, রাজকীয় পোশাক এবং ভিজ্যুয়াল এফেক্টস—সবকিছু মিলিয়ে রাবণ চরিত্রে দক্ষিণী সুপারস্টার যশ অনেক বেশি নজরকাড়া ও শক্তিশালী হয়ে উঠেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *