মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার ছক? বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে গ্রেফতার জইশ জঙ্গি!

বাংলার নিরাপত্তা ব্যবস্থায় এক বিরাট বড় ধাক্কা ও চাঞ্চল্যকর মোড়। বর্ধমানের অভিজাত আবাসন ‘রেনেসাঁ হাউসিং’ (Renaissance Housing) থেকে গ্রেফতার হলো কাশ্মীরের কুখ্যাত জঙ্গি হামিদ মণ্ডল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত হামিদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) এবং সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে যুক্ত অত্যন্ত সক্রিয় এক জঙ্গি। গত বেশকয়েক বছর ধরেই সে ছদ্মবেশে পশ্চিমবঙ্গে বসবাস করছিল।
শুভেন্দু অধিকারীর গতিবিধির নথি উদ্ধার!
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ধৃত এই জঙ্গির ডেরা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি এবং তাঁর সরকারি সূচি সংক্রান্ত অত্যন্ত গোপনীয় তথ্য ও নথি উদ্ধার করা হয়েছে। এর পরই তদন্তকারী মহলে জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে—তাহলে কি সরাসরি মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করেই কোনো বড় মাপের নাশকতার ছক কষেছিল জইশ-ই-মহম্মদের এই জঙ্গি?
গোয়েন্দা ও তদন্তকারী অফিসারদের হাতে আরও কিছু অত্যন্ত বিস্ফোরক ও সংবেদনশীল তথ্য এসেছে, তবে এই মুহূর্তে মামলার স্বার্থে এবং তদন্তের গতিপ্রকৃতি বজায় রাখতে তারা এবিষয়ে মুখ খুলতে নারাজ। বর্ধমানের মতো জনবহুল এলাকায় কিভাবে এতদিন এই জঙ্গি লুকিয়ে ছিল এবং এর পেছনে স্থানীয় কোনো স্লিপার সেলের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন জাতীয় তদন্তকারী সংস্থা ও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা।