আগস্ট শুরু হতেই এলপিজি গ্যাসে মেগা বদল! রান্নার গ্যাস নিয়ে যৌথ সিদ্ধান্ত সরকার ও তেল সংস্থাগুলির, আপনার পকেটে প্রভাব?

আগস্ট মাস শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। প্রতি মাসের শুরুতেই বেশ কিছু আর্থিক ও জরুরি নিয়মে পরিবর্তন ঘটে। এবার আগস্টের প্রথম দিন থেকেই রান্নার এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার এবং পাইপড ন্যাচারাল গ্যাস (PNG) সংক্রান্ত একগুচ্ছ গুরুত্বপূর্ণ নিয়মে বড়সড় বদল আসতে চলেছে। গ্রাহকদের গ্যাস বুকিং, নতুন কানেকশন এবং ভর্তুকি সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার ও দেশের শীর্ষস্থানীয় তেল বিপণন সংস্থাগুলি।

রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে আগস্ট মাস থেকে ঠিক কোন কোন বিষয়ে পরিবর্তন আসছে, এক নজরে দেখে নিন বিস্তারিত তথ্য:

১. Bharatgas Lite ZIP: এবার মিলবে ‘ইন্সট্যান্ট’ গ্যাস কানেকশন
বিপিসিএল (BPCL) চালু করেছে সম্পূর্ণ নতুন ‘Bharatgas Lite ZIP’ পরিষেবা। এটি মূলত একটি ফ্রি ট্রেড এলপিজি (FTL) ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ কোনো দীর্ঘ জটিল প্রক্রিয়া ছাড়াই দ্রুত নতুন গ্যাস কানেকশন এবং আগের তুলনায় অত্যন্ত দ্রুত সিলিন্ডার ডেলিভারি পাবেন।

এর দুটি প্রধান সুবিধা:

Instant New Connection: দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে খুব সহজ নথিপত্রে তাত্ক্ষণিক নতুন সংযোগ।

Express Delivery: বুকিং করার পরপরই অতি দ্রুত বাড়ি পৌঁছে যাবে সিলিন্ডার।

কোথায় মিলবে এই সুবিধা? বর্তমানে পরীক্ষাভিত্তিক এই সার্ভিসটি শুধুমাত্র মুম্বই শহরে চালু করা হয়েছে। তবে সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৫ আগস্ট ২০২৬-এর মধ্যে দেশের ২৪টি রাজ্যের প্রায় ১০০টি বড় শহরে এই সুপারফাস্ট সার্ভিস ছড়িয়ে দেওয়া হবে।

২. Swiggy Instamart-এ মিলবে ১০ কেজির এইচপি ‘নব্য’ সিলিন্ডার!
অনলাইন গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম Swiggy Instamart-এর সাথে যৌথ উদ্যোগে এইচপিসিএল (HPCL) নিয়ে এলো ‘HP Navya’ ১০ কেজি কম্পোজিট সিলিন্ডার। ছোট পরিবার, ফ্ল্যাটে বসবাসকারী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ কিংবা সেকেন্ডারি সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য এটি অত্যন্ত উপযোগী।

এখন থেকে Swiggy Instamart অ্যাপ ব্যবহার করেই গ্রাহকরা HP Navya (১০ কেজি) এবং HP Appu Gas (৫ কেজি) বুকিং করতে পারবেন।

বর্তমানে এটি শুধুমাত্র বেঙ্গালুরু শহরে পাওয়া যাচ্ছে।

প্রথমবার সিলিন্ডার নেওয়ার সময় ডেলিভারি বয়কে প্রয়োজনীয় পরিচয়পত্র বা নথি প্রদর্শন করতে হবে। এতে অনলাইন পেমেন্ট ছাড়াও ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা রয়েছে।

৩. উজ্জ্বলা যোজনায় কমল ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা
আগস্টের সবচেয়ে বড় ধাক্কা আসতে চলেছে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’ (PMUY)-র গ্রাহকদের ওপর। এখন থেকে উজ্জ্বলা প্রকল্পের আওতায় বছরে ভর্তুকিযুক্ত রিফিলের সংখ্যা ৯টি থেকে কমিয়ে মাত্র ৪টি করা হয়েছে।

সম্প্রতি লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে তথ্য পর্যালোচনা করে দেখা গেছে যে, PMUY গ্রাহকরা গড়ে বছরে প্রায় ৪.৭১টি সিলিন্ডার ব্যবহার করেছেন। এই ব্যবহারের তথ্যের ওপর ভিত্তি করেই বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত সিলিন্ডারের বার্ষিক সংখ্যা ৪টিতে নির্ধারণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *