‘এমন শিক্ষা দেব, ৩ পুরুষ মনে রাখবে!’ নিটকাণ্ডে ধর্মতলায় ধুন্ধুমার হতেই ৫ জনের নাম নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দুর

NEET প্রশ্নফাঁস এবং দুর্নীতি কাণ্ডের প্রতিবাদে শনিবার উত্তাল হয়ে ওঠে কলকাতার ধর্মতলা চত্বর। এই বিক্ষোভ ও আন্দোলন ঘিরে ঘটা তুলকালাম পরিস্থিতির জেরে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যে এই প্রথম কঠোর ‘গুন্ডাদমন আইন’ প্রয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে। বিধানসভায় দাঁড়িয়ে এই ঘটনায় সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

৫ জনের নাম নিয়ে মুখ্যমন্ত্রীর চরম হুঁশিয়ারি
শনিবার বিধানসভায় দাঁড়িয়ে ধর্মতলার ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি আক্রমণ শানান। তিনি সাফ জানিয়ে দেন, রাজ্যে আইনশৃঙ্খলার সঙ্গে কোনও আপস করা হবে না। বিধানসভায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, “৫ জনের নাম বললাম, এদের এমন শিক্ষা দেব, ৩ পুরুষ মনে রাখবে।” মুখ্যমন্ত্রী যে পাঁচজন দুষ্কৃতীর নাম প্রকাশ্যে এনেছেন তাঁরা হলেন—

রাজাবাগানের আফরোজ

খিদিরপুরের নাহিদ

মোমিনপুরের তনভির ও ইকবাল

ওয়াটগঞ্জের রাহুল জামাল

“কেউ ছাত্র নয়, সবাই গুন্ডা”
মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ধর্মতলার এই অশান্তির পেছনে যে ৭০ জনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, তাঁদের মধ্যে একজনও প্রকৃত ছাত্র নন। পরিকল্পিতভাবে রাজ্যকে অশান্ত করতে এবং সাধারণ মানুষের জীবন বিপন্ন করতে এই সমাজবিরোধীদের নামানো হয়েছিল। এই ঘটনার জেরে ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানা এবং এন্টালি থানায় মোট ৭টি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। ধর্মতলাকাণ্ডে জড়িত সমস্ত দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *