বাঁকুড়াবাসীর জন্য বিরাট সুখবর! প্রতিদিন কোন কোন রুটে ছাড়ছে ২৫টি বাস? জানুন টাইমটেবিল!

বাঁকুড়াবাসীদের যাতায়াত আরও সহজ করতে এসবিএসটিসি (SBSTC) বাস ডিপো থেকে প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলার উদ্দেশ্যে নিয়মিত মোট ২৫টি বাস পরিষেবা চালু রয়েছে। ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্দিষ্ট সময় মেনে এই বাসগুলি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। কলকাতা, করুণাময়ী, দুর্গাপুর, সিটি সেন্টার, মালদা, রায়গঞ্জ, চিত্তরঞ্জন, কবিলপুর, লালগোলা ও শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ রুটগুলিতে এই বাস পরিষেবা চালু থাকায় প্রতিদিন শত শত মানুষ উপকৃত হচ্ছেন।

বাঁকুড়া বাস ডিপোর সময়সূচি:
যাত্রীদের সুবিধার জন্য ডিপো থেকে ছাড়ার নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়েছে:

সকাল ৫:০০ টা: কলকাতার উদ্দেশ্যে প্রথম বাস।

সকাল ৫:১৫ টা: করুণাময়ী এসি এবং মালদাগামী দুটি বাস।

সকাল ৫:৪০ টা: করুণাময়ী এবং ৫:৫০ মিনিটে ধর্মতলা হয়ে কলকাতার বাস।

সকাল ৬:১৫ মিনিট থেকে ৬:৪০ মিনিট: রায়গঞ্জ, চিত্তরঞ্জন এবং দুর্গাপুরের বাস।

সকাল ৭:০৫ মিনিট থেকে ৮:১৫ মিনিট: সিটি সেন্টার, দুর্গাপুর, করুণাময়ী (এসি ও নন-এসি) এবং মেজিয়া–আসানসোল হয়ে সিটি সেন্টারের বাস।

সকাল ৮:৩০ মিনিট থেকে ১০:১৫ মিনিট: কবিলপুর, লালগোলা এবং করুণাময়ীর বাস।

দুপুর ১২:০০ টা থেকে বিকেল ২:১৫ মিনিট: করুণাময়ী (এনএইচ-১, এনএইচ-২, এনএইচ-৩) এবং সিটি সেন্টার যাওয়ার বাস।

কলকাতা, করুণাময়ী ও দুর্গাপুর রুটে একাধিক বাস থাকায় যাত্রীরা তাঁদের সুবিধামতো ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন। তবে রাস্তার অপ্রত্যাশিত পরিস্থিতি বা অন্য কোনো কারণে বাসের সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে। সেই কারণে যাত্রার আগে একবার সংশ্লিষ্ট ডিপোতে যোগাযোগ করে সময় নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাসচালক অনুপ কর্মকার জানান, যাত্রীদের সুবিধার জন্য অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। টিকিট সংক্রান্ত বা অন্য কোনো সমস্যা হলে সরাসরি বাস ডিপোয় এসে যোগাযোগ করার কথা জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *