বিধানসভায় তুমুল হাঙ্গামা! স্পিকারের সাসপেনশন নিয়ে কুণাল ঘোষ বনাম বিজেপি বিধায়কদের তরজায় তুলকালাম

কুণাল ঘোষের এক দিনের সাসপেনশনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিধানসভা অধিবেশন শুরুর আগেই চরম উত্তেজনার সৃষ্টি হলো। বুধবারের ওই সাসপেনশনের ঘটনা নিয়ে এদিন অধিবেশনের শুরুতেই সরব হতে চেয়েছিলেন প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু স্পিকার সেই আর্জি পত্রপাট নাকচ করে দেন এবং সামগ্রিক ঘটনাটিকে ‘কলঙ্কজনক’ বলে আখ্যা দেন।

স্পিকারের এই মন্তব্যের পরই প্রতিবাদে ফেটে পড়েন কুণাল ঘোষ। আর তাতেই মুহূর্তের মধ্যে বিধানসভার অন্দরে হট্টগোল শুরু হয়ে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় বিজেপি বিধায়করা সোজা ওয়েলে নেমে আসেন। তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে তাঁদের তীব্র বাদানুবাদ ও বচসা শুরু হয়, যার জেরে থমকে যায় বিধানসভার স্বাভাবিক কাজকর্ম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *