নিট-ইউজি ২০২৪ প্রশ্নফাঁস কাণ্ডে বড় স্বস্তি! মূল অভিযুক্ত সঞ্জীব মুখিয়াকে নিয়ে সিবিআইয়ের চাঞ্চল্যকর ঘোষণা—জানুন আসল সত্য!

বহুচৰ্চিত নিট-ইউজি ২০২৪ (NEET-UG 2024) প্রশ্নপত্র ফাঁসের মামলায় অন্যতম অভিযুক্ত সঞ্জীব মুখিয়াকে নিয়ে বড়সড় তথ্য সামনে আনল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। তদন্তকারী সংস্থা স্পষ্টভাবে জানিয়েছে যে, দীর্ঘ তদন্তে সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে এই মামলায় সরাসরি জড়িত থাকার কোনো জোরালো বা বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে নিট পেপার লিক কাণ্ডে তাকে ক্লিনচিট দিয়েছে সিবিআই।

সিবিআই সূত্রে জানা গেছে, বিহার পুলিশ প্রাথমিকভাবে নিট-ইউজি ২০২৪-এর প্রশ্নপত্র চুরির মামলা নথিভুক্ত করার সময় এফআইআর-এ সঞ্জীব মুখিয়ার নাম যুক্ত করেছিল, কারণ অতীতে তার বিরুদ্ধে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত একাধিক মামলা ছিল। পরবর্তী সময়ে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর এই মামলায় প্রশ্নপত্র চুরি, বিতরণ এবং আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত মূল অভিযুক্তদের শনাক্ত করে পাটনার বিশেষ আদালতে মোট ৪৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে নেই কোনো প্রমাণ: সিবিআই
তদন্ত চলাকালীন পলাতক থাকা সঞ্জীব মুখিয়াকে পরবর্তীতে বিহার পুলিশ অন্য একটি মামলায় গ্রেপ্তার করে। নিট মামলার এফআইআর-এ নাম থাকায় সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়। কিন্তু নিবিড় জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে সিবিআই নিশ্চিত হয়েছে যে, নিট-ইউজি ২০২৪-এর প্রশ্নপত্র চুরির ষড়যন্ত্র বা বিতরণের সঙ্গে সঞ্জীব মুখিয়ার প্রত্যক্ষ সংযোগের সপক্ষে কোনো প্রমাণ নেই। তাই এই মামলার চার্জশিটে তার নাম রাখা হয়নি। যদিও অন্যান্য মামলায় বিহার পুলিশের তদন্তের কারণে তিনি বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

তদন্ত থেকে আড়ালের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন
সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে দাবি করা হচ্ছিল যে, ইচ্ছাকৃতভাবে সঞ্জীব মুখিয়াকে নিট মামলা থেকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বা আড়াল করা হচ্ছে। সিবিআই এই ধরনের সমস্ত গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্র চুরির এই মামলার নেপথ্যের পুরো ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে এবং এর সঙ্গে যুক্ত প্রতিটি অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *