রোমান নারীরা রূপচর্চায় ব্যবহার করতেন গ্ল্যাডিয়েটরদের ঘাম! নেপথ্যে ছিল কোন রহস্য?

সৌন্দর্য ও রূপচর্চার টানে যুগে যুগে নানা অদ্ভুত প্রথার প্রচলন হয়েছে বিশ্বে। প্রাচীন রোমান সাম্রাজ্যে মহিলাদের রূপচর্চার তেমনই এক বিচিত্র ও রোমাঞ্চকর তথ্য উঠে এসেছে ইতিহাসবিদদের গবেষণায়। সে যুগে রোমান সাম্রাজ্যের ধনী মহিলারা নিজেদের আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে ব্যবহার করতেন গ্ল্যাডিয়েটরদের শরীর থেকে সংগ্রহ করা ঘাম।

রোমের রক্তক্ষয়ী গ্ল্যাডিয়েটর লড়াইয়ের বদ্ধভূমিতে যখন শক্তিশালী যোদ্ধারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে লড়াই চালাতেন, তখন তাঁদের দেহ থেকে প্রচুর ঘাম নির্গত হত। লড়াই শেষে গ্ল্যাডিয়েটরদের শরীর থেকে সেই ঘাম চামচ বা বিশেষ যন্ত্র দিয়ে চেঁচে সংগ্রহ করা হতো।

ইতিহাস বিশেষজ্ঞদের মতে, সংগৃহীত এই ঘাম অধিকাংশ ক্ষেত্রেই চলে যেত রোমান সাম্রাজ্যের অভিজাত ও ধনী মহিলাদের কাছে। মুখ সহ সারা দেহে সেই ঘাম সরাসরি অথবা বিশেষ তেলের সঙ্গে মিশিয়ে মাখতেন তাঁরা। প্রাচীন নারীদের বিশ্বাস ছিল, গ্ল্যাডিয়েটরদের এই ঘাম রূপটান হিসেবে ব্যবহার করলে সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে।

শুধু রূপচর্চা বা বাহ্যিক সৌন্দর্য বাড়াতেই নয়, বিশেষজ্ঞদের একাংশের ধারণা, রোমান মহিলারা এই ঘামকে কামোদ্দীপক হিসেবেও ব্যবহার করতেন। যদিও রূপচর্চার উপাদান হিসেবে গ্ল্যাডিয়েটরদের ঘামের এই ব্যবহার নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মত রয়েছে, তবে রোমান সমাজে এর জনপ্রিয়তা ছিল বেশ চাঞ্চল্যকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *