আকাশছোঁয়া সোনার দাম! বিয়ের মরসুমে রূপোর ছক্কা হাঁকানো লাফে মধ্যবিত্তের পকেটে বড় ধাক্কা

সোনার দাম (Gold Price) আগুন। বিয়ের সিজেনে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ নাগরিক থেকে বিক্রেতাদের। সঞ্চয় হোক কিংবা অলংকার, বাঙালির জীবনে সোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে। বিশেষজ্ঞদের ধারণা, বর্তমান মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণেই সোনার দামের এই লাগাতার ওঠানামা জারি রয়েছে।

জুলাইয়ের শেষে ফের বাড়ল সোনার দাম
মধ্যবিত্তের কাছে সোনা কেবল গয়না নয়, এটি অন্যতম প্রধান একটি সঞ্চয়ের মাধ্যমও বটে। তবে বর্তমানে হলুদ ধাতুর দাম যে উচ্চ পর্যায়ে পৌঁছেছে, তাতে মধ্যবিত্তের প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধু সোনাই নয়, তার সঙ্গে পাল্লা দিয়ে হু-হু করে বেড়েছে রুপোর দামও। বর্তমানে খুচরো রুপোর দাম প্রতি কেজি এক লক্ষ টাকার গণ্ডি কবেই ছাড়িয়ে গেছে।

আজকের বাজারদর এক নজরে:

২২ ক্যারেট (Karat) সোনা: ১ গ্রাম হলমার্ক সোনার দাম ১৩,৭০০ টাকা এবং ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ১,৩৭,০০০ টাকা।

২৪ ক্যারেট (Karat) পাকা সোনা: ১ গ্রাম পাকা সোনার দাম ১৪,৪১৫ টাকা এবং ১০ গ্রাম পাকা সোনার দাম ১,৪৪,১৫০ টাকা। এছাড়া ১ গ্রাম পাকা সোনার বাটের দাম ১৪,৩২৫ টাকা এবং ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম ১,৪৩,৪৫০ টাকা।

রুপোর দাম (Silver Price): ১০০ গ্রাম খুচরো রুপো কিনতে খরচ পড়বে ২২,৪৭০ টাকা এবং ১ কেজি খুচরো রুপোর দাম ২,২_,৪০০ টাকা। পাশাপাশি, ১০০ গ্রাম রুপোর বাটের দাম ২২,৪৬০ টাকা এবং ১ কেজি রুপোর বাটের দাম ২,২৪,৬০০ টাকা।

সোনার ক্যারেট যত কমে, তাতে তত বেশি পরিমাণে খাদ মেশানো থাকে, যার ফলে গয়না তার খাঁটি রূপ হারাতে পারে এবং রঙের পরিবর্তনও ঘটে। তবে যেভাবে লাফিয়ে লাফিয়ে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে আগামী দিনে মধ্যবিত্তের সঞ্চয় ও খরচের হিসাব যে সম্পূর্ণ ওলটপালট হয়ে যাবে, সে বিষয়ে একপ্রকার নিশ্চিত অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *