শ্রাবণ মাসে তারকেশ্বরে যাওয়ার কথা ভাবছেন? বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন মন্দিরের সঠিক সময়সূচি

শ্রাবণ মাস পড়তেই ভক্তদের উল্লাসে মুখরিত হয়ে উঠেছে শিবতীর্থ তারকেশ্বর। প্রতি বছরই এই সময়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে দূরদূরান্ত থেকে কাতারে কাতারে পুণ্যার্থীরা ভিড় জমান। চলতি বছর গত ১৮ জুলাই থেকে শুরু হয়েছে তারকেশ্বরের ঐতিহাসিক শ্রাবণী মেলা, যা চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। মেলার এই বিশেষ সময়ে ভক্তদের ভিড় সামলাতে এবং সুবিধার কথা মাথায় রেখে তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের তরফে মন্দিরের পুজো ও সময়সূচি প্রকাশ্যে আনা হয়েছে।
তারকেশ্বর মন্দিরের দৈনিক সময়সূচি
তারকনাথ মন্দিরের খোলা ও বন্ধ থাকা সংক্রান্ত নিয়ম এবং আরতির সময়গুলো একনজরে দেখে নিন:
ভোর ৪:০০ টা: মঙ্গল আরতি (মন্দিরের দরজা খোলার সূচনা)
সকাল ৬:০০টা থেকে সকাল ৯:৩০ মিনিট: সাধারণ ভক্তদের জন্য মন্দির খোলা থাকে এবং জল ঢালা যায়।
সকাল ৯:৩০ মিনিট থেকে সকাল ১১:১৫ মিনিট: নিত্যপুজো, ভোগ নিবেদন ও অন্যান্য আনুষ্ঠানিক কারণে সাধারণ ভক্তদের প্রবেশ বন্ধ থাকে।
সকাল ১১:১৫ মিনিট থেকে দুপুর ১:৩০ মিনিট: পুনরায় সাধারণ ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়।
দুপুর ১:৩০ মিনিট থেকে দুপুর ২:৪৫ মিনিট: মন্দির বন্ধ থাকে।
দুপুর ২:৪৫ মিনিট: সিঙ্গার দর্শন।
বিকাল ৩:১৫ মিনিট: রাজবেশ দর্শন।
বিকাল ৪:০০ টা থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিট: এই নির্দিষ্ট সময়ে মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে।
সন্ধ্যা ৬:৪৫ মিনিট: সন্ধ্যা আরতি।
সারা বছরই তারকেশ্বরে শিবভক্তদের সমাগম লেগেই থাকে, তবে শ্রাবণ মাসের এই পবিত্র দিনগুলোতে ভক্তদের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। তাই মন্দিরের এই সঠিক সময়সূচি জানা থাকলে পুণ্যার্থীদের যাতায়াত এবং পুজো দেওয়া অনেক বেশি সহজ ও সুবিধাজনক হবে।