টাকা তুলতে আর লম্বা লাইন নয়! ঘরে বসেই কীভাবে আপডেট করবেন EPFO-র KYC? রইল সহজ পদ্ধতি

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এখন আগের তুলনায় অনেক দ্রুত ও আধুনিক পরিষেবা দিচ্ছে। এখন আর অগ্রিম টাকা তোলার (Early Withdrawals) মতো জরুরি কাজের জন্য দীর্ঘ দিন অপেক্ষা করতে হয় না, যার বেশিরভাগ কাজই এখন অনলাইনে সম্পন্ন করা যায়। তবে এই সুবিধা পাওয়ার একটি শর্ত রয়েছে—খুব দ্রুত কাজ শেষ করতে হলে EPFO গ্রাহকদের তাঁদের KYC ডিটেইলস আপডেট রাখতে হবে।
সঠিকভাবে কেওয়াইসি আপডেট না থাকলে পিএফের টাকা তোলা, চাকরি পরিবর্তনের পর ব্যালেন্স ট্রান্সফার করা কিংবা ই-মনোনয়ন (e-Nomination) করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো আটকে যেতে পারে বা বিলম্ব হতে পারে।
EPFO-র জন্য প্রয়োজনীয় প্রধান নথিপত্র
গ্রাহকদের যে প্রধান নথিগুলো অবশ্যই ভেরিফাই বা আপডেট রাখতে হবে, তা হলো:
প্যান কার্ড (PAN)
ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস (যেখানে টাকা জমা হবে)
অন্যান্য প্রয়োজনীয় ভেরিফায়েড তথ্য
অনলাইনে কীভাবে KYC আপডেট করবেন?
ইউনাইটেড মেম্বার পোর্টাল (Unified Member Portal)-এর মাধ্যমে ঘরে বসেই কেওয়াইসি তথ্য জমা ও আপডেট করা যায়। এর জন্য আপনার UAN অ্যাক্টিভেটেড থাকতে হবে এবং আধার-লিংকড মোবাইল নম্বরে ওটিপি (OTP) আসার ব্যবস্থা থাকতে হবে।
ধাপগুলো দেখে নিন:
প্রথম ধাপ: আপনার UAN এবং পাসওয়ার্ড দিয়ে EPFO-র ইউনাইটেড মেম্বার পোর্টালে লগইন করুন।
দ্বিতীয় ধাপ: ‘Manage’ সেকশনে গিয়ে ‘KYC’ অপশনটি বেছে নিন।
তৃতীয় ধাপ: যে নথিটি আপডেট করতে চান (যেমন প্যান বা ব্যাংক অ্যাকাউন্ট) তা সিলেক্ট করুন।
চতুর্থ ধাপ: প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে ইনপুট করুন এবং নির্ভুলতা যাচাই করে নিন।
পঞ্চম ধাপ: ব্যাংক অ্যাকাউন্ট দিলে অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড লিখে ব্রাঞ্চের তথ্য ভেরিফাই করুন।
ষষ্ঠ ধাপ: ডিক্লারেশন বা ঘোষণাপত্রে সম্মতি দিয়ে তথ্য সেভ করুন।
সপ্তম ধাপ: আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে।
মনে রাখার কিছু জরুরি টিপস:
প্যান এবং আধারে আপনার নাম যেভাবে বানান করা আছে, ঠিক সেইভাবেই পিএফ রেকর্ডেও নাম লিখুন যাতে কোনো মিসম্যাচ বা অমিল না হয়।
আপনার UAN-এর সঙ্গে আধার কার্ড অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে।
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড সাবধানে দু’বার চেক করে তবেই সেভ করুন।
পোর্টালের স্ট্যাটাস নিয়মিত ট্র্যাক করুন যতক্ষণ না সেটি ‘Approved’ বা অনুমোদিত দেখায়।
যদি রিকোয়েস্ট দীর্ঘদিন ডিজিটাল সাইনিং স্টেজে পেন্ডিং থাকে, তবে অবিলম্বে আপনার এমপ্লয়ার বা কোম্পানির HR-এর সঙ্গে যোগাযোগ করুন।