পুষ্য নক্ষত্রে সূর্য-গুরুর যুগল অবস্থান, শিগ্রই ভাগ্য খুলতে পারে এই ৫ রাশির জাতকদের

জ্যোতিষ ডেস্ক: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের পাশাপাশি নক্ষত্রের অবস্থান পরিবর্তন মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। জ্যোতিষ গণনার নিরিখে, আগামী ২০ জুলাই থেকে এক বিশেষ মহাজাগতিক পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। ১৯ জুলাই বৃহস্পতি পুষ্য নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশ করার পর, ২০ জুলাই সকাল ১১টা ৩৩ মিনিটে সূর্যও এই নক্ষত্রে প্রবেশ করবে। ফলে পুষ্য নক্ষত্রে তৈরি হবে সূর্য ও বৃহস্পতির এক বিরল ‘যুতি’।

১৩ দিনের বিশেষ প্রভাব সূর্য ৩ অগস্ট পর্যন্ত এবং বৃহস্পতি ১৯ অগস্ট পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে। ফলে ২০ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত—এই মোট ১৩ দিন সূর্য-বৃহস্পতির এই বিশেষ যুতি সক্রিয় থাকবে। জ্যোতিষবিদদের মতে, এই সময়টি কর্মজীবন, অর্থ এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই বিরল যোগে ৫টি রাশির জাতক-জাতিকারা দারুণ কিছু সুবিধা পেতে পারেন।

ভাগ্য খুলছে এই ৫ রাশির:

  • কর্কট রাশি: এই সময় কর্কট রাশির জাতকদের সামাজিক মর্যাদা ও সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পদোন্নতি কিংবা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঠিক সিদ্ধান্ত নিলে সাফল্যের পথ প্রশস্ত হবে।

  • কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের জন্য আয়ের নতুন পথ খুলে যেতে পারে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা। নতুন সুযোগকে কাজে লাগালে ব্যবসায় বা চাকরিতে বিশেষ সাফল্য আসবে।

  • বৃশ্চিক রাশি: এই ১৩ দিন বৃশ্চিক রাশির জাতকদের পাশে থাকবে ভাগ্য। গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আসার পাশাপাশি আর্থিক দুশ্চিন্তা কমবে। নতুন কোনো কাজ শুরু করার জন্য সময়টি অত্যন্ত অনুকূল।

  • ধনু রাশি: সূর্য ও বৃহস্পতির এই অবস্থানে ধনু রাশির জাতকদের আকস্মিক অর্থলাভের যোগ রয়েছে। অপ্রত্যাশিত উৎস থেকে প্রাপ্ত অর্থ সঠিক বিনিয়োগ করলে ভবিষ্যতে বড় লাভের মুখ দেখতে পারেন।

  • মীন রাশি: মীন রাশির অধিপতি গ্রহ স্বয়ং বৃহস্পতি। তাই এই যুতি মীন রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। শিক্ষা, প্রেম কিংবা বিবাহ সংক্রান্ত কোনো সুখবর পেতে পারেন এই সময়ে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

বিশেষ পরামর্শ: জ্যোতিষশাস্ত্রের এই গণনাগুলি মূলত গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে করা হয়। এই বিশেষ দিনগুলোতে ইতিবাচক মানসিকতা বজায় রাখলে সুফল পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *